গোবিন্দ রায়: অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার দাবি করেছেন, আদালতের নির্দেশের জেরেই গ্রেপ্তার করা যাচ্ছে না শেখ শাহজাহানকে। সোমবারই শাহজাহান ইস্যুতে অবস্থান স্পষ্ট করল কলকাতা হাই কোর্ট। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম জানিয়েছেন, সন্দেশখালি মামলায় কোনও স্থগিতাদেশ নেই। শাহজাহানকে গ্রেপ্তারিতে বাধা নেই পুলিশের।
প্রায় দু মাস ধরে বেপাত্তা সন্দেশখালির ‘বাঘ’ শেখ শাহজাহান। ইডি একাধিকবার তলব করেও তাঁর হদিশ পায়নি। এদিকে রাজ্য পুলিশও গ্রেপ্তার করতে পারছে না তাঁকে। যার ফলে ক্রমশ ক্ষোভ বাড়ছিল সন্দেশখালির বাসিন্দাদের। এই পরিস্থিতিতে রবিবার মহেশতলা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা যাচ্ছে না কলকাতা হাই কোর্টের নির্দেশের জেরেই।
[আরও পড়ুন: কার নির্দেশে সন্দেশখালির আন্দোলন? ‘ম্যাডাম’-এর নাম বলে রহস্য বাড়ালেন মহিলা]
সোমবার মামলার শুনানিতে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম জানিয়েছেন শাহজাহানকে গ্রেপ্তারের ক্ষেত্রে পুলিশের কোনও বাধা নেই। প্রধান বিচারপতি জানিয়েছেন, ইডির মামলায় সিট গঠনে স্থগিতাদেশ ছিল। কিন্তু পুলিশের গ্রেপ্তারিতে কোনও বাধা নেই। পুলিশ শাহজাহান বা যে কোনও অভিযুক্তকে গ্রেপ্তার করতেই পারে। পাশাপাশি শাহজাহানকে সন্দেশখালি মামলায় যুক্ত করার নির্দেশ দেন। শাহজাহানকে এ বিষয়ে নোটিস জারি করেছে কলকাতা হাই কোর্ট। রেজিস্ট্রারকে সর্বাধিক প্রচারিত সংবাধমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে নোটিস জারির নির্দেশ দেওয়া হয়েছে।
[আরও পড়ুন: শাড়ি-শাঁখা-ঝাঁটা হাতে অজিত মাইতিকে তাড়া মহিলাদের! পদ ছাড়তে চাইলেন সন্দেশখালির TMC নেতা]
সর্বশেষ খবর
-
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে সত্যিই মদ বিক্রি বন্ধ! কী বলছেন ব্যবসায়ীরা?
-
আমেরিকার গা জোয়ারিতে আলোচনা স্থগিত কানাডার, ৫০ শতাংশ কর চাপালেন ক্ষুব্ধ ট্রাম্প
-
‘আমার দলের লোক হলেও সমর্থন করব না’, যাদবপুর কাণ্ডে বার্তা অগ্নিমিত্রার
-
সূচি নিয়ে ক্ষোভ, সঙ্গী ক্লান্তি, তবু ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল-বধে আত্মবিশ্বাসী মোহনবাগান কোচ
-
সোশাল মিডিয়ায় নগ্নতা! নিজের নীলছবি বানিয়ে লক্ষ লক্ষ রোজগার, এবার পুলিশের জালে সুমাইয়া