গোবিন্দ রায়: আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের নাম প্রকাশ করেছিলেন কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার বিনীত গোয়েল। তা নিয়ে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা চলছে। ওই মামলায় বিনীত গোয়েলের বক্তব্য হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। পাশাপাশি, স্বরাষ্ট্র এবং কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরকেও হলফনামা জমা দিতে বলা হয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী ১৪ নভেম্বর।
আইনজীবী অনামিকা পাণ্ডে কলকাতা হাই কোর্টে বিনীতের বিরুদ্ধে মামলা দায়ের করেন। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি বিভাস পট্টনায়েকের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলছে। কলকাতা পুলিশের প্রাক্তন সিপির বিরুদ্ধে এফআইআর করার আবেদন জানান। তবে কলকাতা হাই কোর্ট সেই সময় সাফ জানিয়ে দেয়, এই মামলা শীর্ষ আদালতে বিচারাধীন। সে কারণে সেই সময় এই মামলাতে হস্তক্ষেপ করেনি কলকাতা হাই কোর্ট। এর পর গত সোমবার সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি হয়।
ওই শুনানিতে ওঠে বিনীত গোয়েলের প্রসঙ্গ। নির্যাতিতার নাম বলার পরেও কেন তাঁর বিরুদ্ধে একটিও এফআইআর দায়ের হল না, সে প্রশ্ন ওঠে। আইনজীবী জেঠমালানি, এই মামলার দ্রুত শুনানির আর্জি জানান। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানায়, এই মামলা হাই কোর্টের শুনতে কোনও বাধা নেই। সেকথা গত ৪ অক্টোবরের শুনানিতে হাই কোর্টে জানান মামলাকারীর আইনজীবী। সোমবারের শুনানিতে প্রাক্তন পুলিশ কমিশনারকে তাঁর বক্তব্য হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ হাই কোর্টের।
সর্বশেষ খবর
-
সারাদিন মিলবে না কোনও অ্যাপ ক্যাব-বাইক! ১২ ঘণ্টার ধর্মঘটে যাত্রী নাকালের আশঙ্কা
-
পিতা-পুত্রের রাজনৈতিক মতাদর্শের মাঝে প্রজন্ম-ফারাক! মুক্তি পেল সৃজিতের ‘উইঙ্কল টুইঙ্কল’-এর ট্রেলার
-
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে ভর্তিতে ‘বেনিয়ম’, এবিভিপির নিশানায় জুটা
-
শ্রাবণ মাসে পাঁঠার মাংস চেয়েছিল ছেলে, ‘খুন’ করল বাবা, হুঁশ ফিরতেই প্রমাণ লোপাটের চেষ্টা! তারপর…
-
ইসলামিক হুজুগে ‘মুসলিম ন্যাটো’য় এন্ট্রি চায় ঢাকা? বিস্ফোরক দাবি বাংলাদেশের বিদেশমন্ত্রীর