নিরুফা খাতুন: বছরের শেষদিনে কলকাতার রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে বিড়লা মন্দিরের কাছে ফুটপাতে উঠল গাড়ি। তার জেরে দুমড়ে মুচড়ে গেল গাড়িটি। কী কারণে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
ঘড়ির কাঁটায় তখন সকাল ৬টা। ঘুমঘোরে মহানগরীর বাসিন্দারা। বালিগঞ্জ ফাঁড়ি থেকে পার্ক সার্কাস সেভেন পয়েন্টের দিকে যাচ্ছিল গাড়িটি। বিড়লা মন্দিরের কাছে ভয়াবহ দুর্ঘটনা। ফুটপাতের উপর উঠে যায় গাড়ি। খুলে যায় এয়ারব্যাগ। দুমড়ে মুচড়ে যায় গাড়িটি।
[আরও পড়ুন: SSKM-এ মুখ্যমন্ত্রীর অস্ত্রোপচার নিয়ে ‘মিথ্যাচার’ শুভেন্দুর, কড়া জবাব দিল তৃণমূল]
জানা গিয়েছে, দুটি বিলাসবহুল গাড়িতে করে ফিরছিল বন্ধুরা। তার মধ্যে একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার কবলে পড়া গাড়িতে চার বন্ধু ছিল বলেই খবর। ঘটনার পরে চার বন্ধুই অন্য গাড়িতে করে চলে যায়। কী কারণে দুর্ঘটনা, তা জানার চেষ্টা চলছে। তীব্র গতির কারণে দুর্ঘটনা বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।
[আরও পড়ুন: দেগঙ্গা বইমেলায় দুর্ঘটনা, অনুপমের অনুষ্ঠান দেখতে ভাঙল ব্যারিকেড, আহত বহু]
সর্বশেষ খবর
-
বাংলার নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘ম্যাট্রিক্স ওয়ান’, ক্লাসিক ছবি-সহ থাকছে একগুচ্ছ চমক
-
টাকা নিয়ে তারাতলার ত্রুটিযুক্ত প্ল্যান পাশ! মাথায় ‘ক্যামাক স্ট্রিটে’র হাত? পুলিশ হেফাজতে কালী
-
গ্রুপের শেষ ম্যাচে শুরু থেকে খেলবেন না মেসি! বিকল্প ভাবছেন কোচ স্কালোনি
-
‘অগ্নির সঙ্গে একদিন সিনেমা নিয়ে বসব’, পুরমন্ত্রীকে নিয়ে কোন পরিকল্পনার কথা জানালেন ঋতুপর্ণা?
-
থ্যাঁতলানো মুখ, বাঁ হাতের কাটা আঙুল দেখেই তারাতলায় শ্রমিকের দেহ শনাক্ত, হাউহাউ কান্না স্ত্রীর