দীপঙ্কর মণ্ডল: একদিকে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে চলছে মামলা, অন্যদিকে স্কুলে স্কুলে গিয়ে শিশুদের নীল-সাদা পোশাকের মাপ নেওয়া শুরু হয়েছে। বিচারাধীন বিষয় হওয়া সত্ত্বেও কীভাবে স্কুলে শিশুদের শরীরের মাপ নেওয়া শুরু হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে।
অবশ্য স্কুলশিক্ষা দপ্তরের কোনও কর্তা এ বিষয়ে মুখ খুলতে চাননি। নাম প্রকাশে অনিচ্ছুক এক অফিসার বলেন, “নবান্নর শীর্ষ মহল থেকে যেমন নির্দেশ এসেছে সেই ভাবে কাজ চলছে।”
[আরও পড়ুন: বই দেখে নয়, খাতা-কলমেই হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা, ক্ষুব্ধ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা]
ইতিমধ্যে এ বিষয়ে স্কুলশিক্ষা ও এমএসএমই দপ্তরের সঙ্গে জেলাশাসকদের বৈঠক হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয় বৈশাখ মাস থেকে স্কুলের ছাত্র ও ছাত্রীদের নতুন পোশাক দেওয়ার কাজ শুরু হবে। ছাত্ররা পরবে সাদা জামা এবং নীল প্যান্ট। ছাত্রীদের পরনে থাকবে সাদা শার্ট এবং নীল টিউনিক ফ্রক। তৈরি হবে নীল-সাদা সালোয়ার-কামিজও। প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণীর ছাত্রদের একটি হাফ ও একটি ফুলপ্যান্ট দেওয়া হবে। একটি করে হাফ ও একটি ফুল শার্টও পাবে তারা।
প্রাক-প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীদের জন্য থাকবে দুই সেট করে সাদা শার্ট ও নীল টিউনিক ফ্রক। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রীরা পাবে সাদা শার্ট ও নীল স্কার্ট। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ছাত্রীদের জন্য থাকবে দুই সেট করে সালোয়ার কামিজ ও দু’টি করে ওড়না। সবার বুকের কাছে থাকবে বিশ্ব বাংলা (Biswa Bangla) লোগো। বাংলা নববর্ষের (Poila Baisakh 2022) প্রথম মাস থেকেই অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে যেতে চলেছে এই নীল-সাদা পোশাক। সমস্ত পোশাকের (School Dress) জোগান দেবে ক্ষুদ্র মাঝারি কুটির ও বস্ত্র শিল্প দপ্তর।
[আরও পড়ুন: এখনও মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে অনুব্রত, শ্বাসকষ্ট দূর করতে নাকে বসল বিশেষ মেশিন]
সর্বশেষ খবর
-
লক্ষ্য ‘চিকেনস নেক’ নিরাপত্তা, ছয় লেনের বিকল্প করোনেশন সেতু নির্মাণের টেন্ডার প্রক্রিয়া শুরু
-
পেনাল্টিতে বঞ্চিত! সূচি নিয়েও ক্ষুব্ধ মোহনবাগান কোচ, ডুরান্ডের সেমিতে সামনে কে?
-
লোকসভা ভোটের আগে বিজেপিতে ‘সংঘ-শক্তি’! রাম মাধবের প্রত্যাবর্তনে বাড়ছে আরএসএস-এর গুরুত্ব
-
মাস দুয়েক বাদেই ২৬ গিল্ডের নির্বাচন, টলিউডের ‘নর্দমা’ সাফ করার হুঁশিয়ারি মিঠুনের
-
তৃণমূল আমলে জলযন্ত্রণা নিত্যসঙ্গী! এবার হাওড়ার জমা জল সমস্যা মোকাবিলায় ময়দানে ইঞ্জিনিয়ার-সাফাই কর্মীরা