আজ কলকাতা পুরসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অনুষ্ঠানে হাজির হাজির হয়েছেন ১০৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অন্যন্যা বন্দ্যোপাধ্যায় (Ananya Banerjee)। সেই সময়ই মুকুন্দপুরে তাঁর ওয়ার্ড অফিসে আছড়ে পড়ল জনরোষ। সেই অফিস থেকে উদ্ধার হয়েছে বাক্স ভর্তি টাকা, কন্ডোম। এছাড়া প্রোমোটারদের তোলাবাজির রেটচার্টও পাওয়া গিয়েছে। বিলাসবহুল এই ওয়ার্ড অফিসটিতে একটি মেকআপ রুমও রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এই বিষয়ে আরও খবর
এদিন সকালে মুকুন্দপুরে তৃণমূল ওয়ার্ড অফিসে জনরোষ আছড়ে পড়ে। এই অফিসটি অনন্যার বলে জানা গিয়েছে। এই অফিস থেকে প্রচুর ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে। এছাড়াও বিলাসবহুল এই অফিসের আলমারি থেকে উদ্ধার হয়েছে বাক্স ভর্তি টাকা। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে টাকা পয়সা। স্থানীয়দের অভিযোগ, তৃণমূল নেতারা আগেই ওয়ার্ড অফিস থেকে সব টাকা পয়সা নিয়ে চম্পট দিয়েছেন। এছাড়াও তৃণমূলের অফিস থেকে কন্ডোম উদ্ধারের ঘটনায় প্রশ্ন উঠেছে। বিলাসবহুল এই অফিসে, মাইক্রোওয়েভ, ফ্রিজ, খাট-সহ একাধিক জিনিস পাওয়া গিয়েছে। এগুলির উপস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে। অন্যান্য়ার বিরুদ্ধে সন্ত্রাস চালানো-সহ একাধিক অভিযোগ রয়েছে। এছাড়ার স্থানীয়রা জানান, প্রোমোটারদের কাছ থেকে নিয়মিত তোলাবাজি করা হত। সেই তোলাবাজির রেটচার্টও অনন্যার অফিস থেকে পাওয়া গিয়েছে।
এবিষয়ে বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ জানান, নতুন সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাইছে। নিপীরিতদের যাতে আর কষ্ট সহ্য করতে না হয় সেই বন্দোবস্ত করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল নেতাদের এই সব অত্যাচার আর চলবে না। তাঁদের বিচার হবে। মানুষ তাঁদের বিচার করবেন। রূপা গাঙ্গুলি জানান, তৃণমূল নেতানেত্রীদের বিরুদ্ধে ভুঁড়ি ভুঁড়ি অভিযোগ উঠেছে। এসব দেখে খারাপ লাগছে তাঁর।
যদিও তৃণমূল কাউন্সিলর অনন্যা জানান, “অফিসে তো জিনিসপত্র থাকবেই। কিছুদিন আগে ইদ গিয়েছে। তাই জামাকাপড় থাকাটা অস্বাভাবিক নয়। এর মধ্যে কোনও অন্যায় নেই। গোটা পশ্চিমবঙ্গজুড়েই এসব হচ্ছে। রোজ দেখতে পাচ্ছি।”
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
ইউপিএসসি প্রিলিমস-এর ফলপ্রকাশ, পাশ করল কত হাজার?
-
মা-বাবাকে ছাড়া বড় হওয়া, স্পেনকে আটকে চোখে জল! কে এই কেপ ভার্দের গোলকিপার ভোজিনহা?
-
নবান্নে শুভেন্দু-প্রসূন সাক্ষাৎ, বাংলায় বড় বিনিয়োগের সম্ভাবনা?
-
বিশ্বকাপে অঘটনের শুরু! কেপ ভার্দের ‘বুড়ো’ গোলকিপারের হাতে আটকে গেল স্পেন, ব্যর্থ বদলি ইয়ামালও
-
স্কুলের শ্রেণিকক্ষ, অফিসের বাইরে ছড়িয়ে ছিটিয়ে মহিলাদের অন্তর্বাস!



