গোবিন্দ রায়: আর জি কর কাণ্ডের দোষী সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির দাবি। শুক্রবার কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করল সিবিআই। আগামী সোমবার শুনানির সম্ভাবনা।
গত ১৮ জানুয়ারি আর জি কর কাণ্ডে দোষী সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেয় শিয়ালদহ আদালত। এই নৃশংসতার পরও কেন ফাঁসি নয়? স্বাভাবিকভাবেই সেই প্রশ্ন ওঠে। আদালত নির্দেশের কপিতে বিস্তারিতভাবে ব্যাখ্যাও করেছে ঠিক কী ঘটেছে। কেন ঘটনাটিকে বিরলতম বলা যাচ্ছে না। তা সত্ত্বেও সঞ্জয়ের এই আমৃত্যু কারাদণ্ডের নির্দেশে খুশি হতে পারেনি কেউই। কারণ, সকলেই চেয়েছিলেন সঞ্জয়ের ফাঁসি, তাতেই বিচার পাবে অভয়া। এরপরই সঞ্জয়ের ফাঁসির দাবিতে হাই কোর্টের দ্বারস্থ হয় রাজ্য।
সেইসময় হাই কোর্টে রাজ্যের করা মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে সিবিআইয়ের আইনজীবী বলেন, মামলার সঙ্গে সরাসরি যুক্ত তিন পক্ষ পরিবার, সিবিআই কিংবা দোষী হাই কোর্টের দ্বারস্থ না হলে, রাজ্য কীভাবে এই আবেদন করতে পারে? বিচারপতি দেবাংশু বসাকও প্রশ্ন করেন, আপনাদের মতে উপযুক্ত সাজা দেওয়া হয়নি এই অভিযোগে কারা কারা মামলা করতে পারেন? তাতে রাজ্যের আইনজীবী জানান, এক্ষেত্রে পরিবার, রাজ্য, সিবিআই এবং অভিযুক্ত, চার পক্ষই মামলা করতে পারে। সিআরপিসি ৩৭৭ এবং ৩৭৮ ধারা অনুসারে রাজ্য সরকার আবেদন করতে পারে।
এসবের মাঝেই এবার সঞ্জয়ের সর্বোচ্চ সাজা অর্থাৎ ফাঁসির দাবিতে আদালতে সিবিআই। শুক্রবার বিচারপতি দেবাংশু বসাকের দৃষ্টি আকর্ষণ করে সিবিআই। তিনি অনুমতি দেন মামলা দায়েরর। সম্ভবত আগামী সোমবার এই মামলার শুনানি।
সর্বশেষ খবর
-
মোদির মুখে ‘ড্রোনাচার্য’, জাতির উদ্দেশে ভাষণে ‘ইউক্রেনীয় শিক্ষা’ প্রধানমন্ত্রীর
-
নেহরুকে ‘চুম্বন’ তরুণীর, প্রাক্তন প্রধানমন্ত্রীর ছবি তুলে কটাক্ষ বিজেপির নিশিকান্তর, জবাব দিল কংগ্রেস
-
‘সুগার ড্যাডি’ মন্তব্যে রেগে কাঁই গোবিন্দা, স্ত্রী সুনীতাকে ‘সতর্কবাণী’ অভিনেতার
-
প্রথম ইনিংসে কি আর ব্যাট করতে পারবেন রাহুল? মুখ খুললেন ভারতীয় দলের ব্যাটিং কোচ
-
তুরস্ক-কাতারের টাকায় নেপালে সাম্প্রদায়িক অশান্তি! নেপথ্যে আইএসআই? তদন্তে এনআইডি