Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

রোজভ্যালি কাণ্ডে তাপস পালকে জেরা সিবিআইয়ের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোজভ্যালি কাণ্ডে এবার তৃণমূল সাংসদ তাপস পালকে জেরা করছেন সিবিআই গোয়েন্দারা৷ তিনদিন আগেই তাঁকে সমন পাঠানো হয়েছিল৷ সেইমতো শুক্রবার সিজিও কমপ্লেক্সে হাজির হন অভিনেতা-সাংসদ৷ আজ বেলা ১২ টানাগাদ সিজিও কমপ্লেক্সে সস্ত্রীক হাজির হন অভিনেতা-সাংসদ৷ সঙ্গে ছিলেন তাঁর আইনজীবীও৷তাঁর হাতে ছিল আর্থিক লেনদেনের সমস্ত নথি৷ সূত্রের খবর, তাপস পালের বয়ান রেকর্ড করা শুরু … <p class="link-more"><a href="https://www.sangbadpratidin.in/kolkata/cbi-interrogate-tmc-mp-tapas-paul-on-rosevalley-chitfund-scam/pid/39067/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "রোজভ্যালি কাণ্ডে তাপস পালকে জেরা সিবিআইয়ের"</span></a></p>

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৩০, ২০১৬, ১২:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৩০, ২০১৬, ১২:৫৭

options
link
রোজভ্যালি কাণ্ডে তাপস পালকে জেরা সিবিআইয়ের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোজভ্যালি কাণ্ডে এবার তৃণমূল সাংসদ তাপস পালকে জেরা করছেন সিবিআই গোয়েন্দারা৷ তিনদিন আগেই তাঁকে সমন পাঠানো হয়েছিল৷ সেইমতো শুক্রবার সিজিও কমপ্লেক্সে হাজির হন অভিনেতা-সাংসদ৷

আজ বেলা ১২ টানাগাদ সিজিও কমপ্লেক্সে সস্ত্রীক হাজির হন অভিনেতা-সাংসদ৷ সঙ্গে ছিলেন তাঁর আইনজীবীও৷তাঁর হাতে ছিল আর্থিক লেনদেনের সমস্ত নথি৷ সূত্রের খবর, তাপস পালের বয়ান রেকর্ড করা শুরু করেছেন সিবিআই গোয়েন্দারা৷

Advertisement

রোজভ্যালি কাণ্ডে তদন্তে নেমে তাপস পাল সংক্রান্ত একাধিক তথ্য হাতে উঠে আসে সিবিআইয়ের৷ জানা যায়, সংস্থার একটি কোম্পানির ডিরেক্টর ছিলেন তিনি৷ অ্যাকাউন্টস বিভাগের কর্মচারীদের জেরা করে গোয়েন্দারা জানতে পারেন, লক্ষ লক্ষ টাকা ট্রান্সফার হয়েছে তাঁর অ্যাকাউন্টে৷ এমনকী নগদেও বিপুল পরিমাণে অর্থ দেওয়া হত তাপসকে৷ পাশাপাশি সংস্থা থেকে নানা সুযোগ সুবিধাও নিতেন তিনি৷ ঠিক কেন এত সুবিধা দেওয়া হত তাপসকে, কেনইবা নগদে টাকা নিতেন তিনি এসবই তাপসের থেকে জানতে চান গোয়েন্দারা৷ তাঁকে রোজভ্যালি সংক্রান্ত যাবতীয় নথিও নিয়ে যেতে বলা হয়৷ সে সব খতিয়ে দেখেই তাপসের সঙ্গে রোজভ্যালির সম্পর্কের হদিশ পেতে চাইছেন গোয়েন্দারা৷ অর্থিক লেনদেনের বৈধতাও খতিয়ে দেখা হচ্ছে৷ সূত্রের খবর, রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর সঙ্গেও ভাল সম্পর্ক ছিল তাঁর৷ একাধিকবার বৈঠক হয়েছে তাঁদের মধ্যে৷ ঠিক কী বিষয়ে তাঁদের আলোচনা হত তারও নাগাল পেতে চাইছে সিবিআই৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.