Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৮ সেপ্টেম্বর ২০২৬

রুবি স্টার চিটফান্ডের দপ্তরে সিবিআই হানা, বাজেয়াপ্ত বহু নথি

সংস্থাটি বেশ কিছুদিন ধরেই সিবিআইয়ের নজরে ছিল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০১৮, ১৬:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০১৮, ১৬:০২

options
link
রুবি স্টার চিটফান্ডের দপ্তরে সিবিআই হানা, বাজেয়াপ্ত বহু নথি zoom
Advertisement

স্টাফ রিপোর্টার: বেআইনি অর্থলগ্নি সংস্থা রুবি স্টার গ্রুপের অফিস ও আধিকারিকদের বাড়িতে একযোগে তল্লাশি চালাল সিবিআই। বুধবার সকাল থেকেই সংস্থার উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গায় ১৩টি দলে ভাগ হয়ে তল্লাশি শুরু করেন সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা। পানিহাটি, স্বরূপনগর, বনগাঁ, গাইগাটা-সমেত ১৩টি জায়গায় সিবিআইয়ের পৃথক টিম তল্লাশিতে নামে। বহু নথি বাজেয়াপ্ত করেছেন সিবিআইয়ের আধিকারিকরা।

[প্রিয়ার গানে দোষ নেই, সব অভিযোগ খারিজ সুপ্রিম কোর্টে]

সিবিআই সূত্রে খবর, ওই অর্থলগ্নি সংস্থাটি বিভিন্ন জায়গায় শাখা অফিস খুলে বাজার থেকে বেআইনিভাবে প্রায় ২০০ কোটি টাকা তুলেছিল। সংস্থার স্বরূপনগরের দপ্তরের পাশাপাশি পানিহাটির রিজেন্ট হাউসিং আবাসনের ফ্ল্যাটে তল্লাশি চালায় সিবিআই। আবাসনের গেট বন্ধ করে তল্লাশি চালানোয় আতঙ্ক ছড়ায়। যদিও সিবিআই কর্তারা পুরো বিষয়টি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে পরিচালনা করেন। ওই অর্থলগ্নি সংস্থার উপর বহুদিন ধরে নজর রাখছিল সিবিআই। সময়মতো গ্রাহকদের টাকা ফেরত না দেওয়ারও অভিযোগ এসেছে। তারপরই রুবি স্টার গ্রুপে তল্লাশি শুরু করে সিবিআই। জানা গিয়েছে, ওই সংস্থার আধিকারিকদের বর্তমান অবস্থার খোঁজ পেতে জিজ্ঞাসাবাদ চলছে। সংস্থার নথি ঘেঁটে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছেন সিবিআইয়ের আধিকারিকরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[শুধু নীরব মোদি নন, পিএনবি থেকে ঋণ নিয়েছিলেন দেশের এই প্রধানমন্ত্রীও]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.