অর্ণব আইচ: কুন্তল ঘোষ (Kuntal Ghosh) ও নীলাদ্রি দাসকে জেলে গিয়ে আলাদাভাবে জেরা করল সিবিআই (CBI)। নিয়োগ দুর্নীতি তদন্তে (SSC Scam) সম্প্রতি বেশ কিছু তথ্য সিবিআই আধিকারিকদের হাতে এসেছে। এ ছাড়াও কুন্তল ঘোষ জেল থেকে তাঁকে অত্যাচার করা হচ্ছে বলে যে চিঠি লিখেছেন, সেই সম্পর্কে আরও কিছু তথ্য ওই অভিযুক্তকে দিয়ে যাচাই করান সিবিআইয়ের গোয়েন্দারা। সেই কারণেই বুধবার ওই চিঠি সামনে রেখেই প্রেসিডেন্সি জেলে বসেই বেশ কিছু প্রশ্ন করা হয় কুন্তলকে।
যদিও সিবিআইয়ের দাবি, কুন্তল বেশ কিছু প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। জেরায় মিলেছে কিছু অসঙ্গতিও। শুক্রবার প্রাথমিক শিক্ষক নিয়োগের মামলার অভিযুক্ত কুন্তল ঘোষকে আলিপুর আদালতে পেশ করবে সিবিআই। ওই দিন এই ব্যাপারে সিবিআই আদালতকে কিছু তথ্য জানাতে পারে। তাই টানা দু’ঘণ্টার উপর কুন্তলকে জেরা করা হয়।
[আরও পড়ুন: জামাইষষ্ঠীতে মিষ্টির সম্ভারে চমক, আম দিয়ে নতুন বানাল হুগলির ফেলু মোদক]
সর্বশেষ খবর
-
সোমালিয়ার সমুদ্রে জলদস্যুদের তাণ্ডবে নিহত কলকাতার নাবিক, শোকে পাথর পরিবার
-
ফ্লাই দুবাইয়ের হামলাকারী সহ-পাইলটের ইরান যোগ! সাংঘাতিক ইঙ্গিত ট্রাম্পের
-
আগেও বহুবার সাউথ পয়েন্টের আহত সহপাঠীকে ‘টার্গেট’, কেন বারবার হামলা? তদন্তে পুলিশ
-
ফ্লাই দুবাই মনে করাচ্ছে কান্দাহার বিমান অপহরণ, মিউনিখ গণহত্যার মতো ঘটনাকে
-
পুজোয় পুরী যাওয়ার পথে একরাত কাটুক জঙ্গলে, সাফারিতে দেখা পেতে পারেন হাতিরও