Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ৪ সেপ্টেম্বর ২০২৬

মাল পাচারের অভিযোগে কাস্টম আধিকারিকের বাড়িতে হানা সিবিআইয়ের

১০০ কোটি টাকার মাল অবৈধভাবে পাচারের অভিযোগ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১০, ২০১৭, ১১:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১০, ২০১৭, ১১:৩৯

options
link
মাল পাচারের অভিযোগে কাস্টম আধিকারিকের বাড়িতে হানা সিবিআইয়ের zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খবর ছিল গোপনে পাচার করা হচ্ছে শুল্ক বিভাগের জিনিসপত্র। পুরোটাই অবৈধভাবে। আর এই কাজে যুক্ত রয়েছে খোদ কাস্টমসের উচ্চপদস্থ এক আধিকারিক। তা বন্ধ করতেই কড়া পদক্ষেপ গ্রহণ করল সিবিআই। অবৈধভাবে শুল্ক বিভাগের জিনিসপত্র পাচারের অভিযোগে কলকাতার আটটি জায়গায় তল্লাশি চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

[বন্ধ ঘরে নিজের শরীরেই ছুরির আঘাত, কমান্ডো নামিয়ে উদ্ধার যুবককে]

জানা গিয়েছে, এই তল্লাশির জন্য দিল্লি থেকে সিবিআই আধিকারিকদের একটি বিশেষ দল এদিন সকালেই কলকাতায় আসে। সূত্রের খবর, উত্তর শহরতলির বিরাটি-সহ কলকাতার অন্তত আটটি জায়গায় সকাল থেকে তল্লাশি শুরু হয়েছে। সিবিআই সূত্র বলছে, অন্তত ১০০ কোটি টাকার মাল অবৈধভাবে পাচার করা হয়েছে। কলকাতায় কাস্টমসের এক ডেপুটি কমিশনারের বাড়িতেও এদিন তল্লাশি চালানো হয়। অভিযুক্ত ডেপুটি কমিশনারের নাম নমনীত কুমার। এদিন সকালে সিবিআইয়ের চার সদস্যের একটি দল তাঁর আবাসনে গেলে দরজা বন্ধ থাকে। শেষ পর্যন্ত চাবিওয়ালা এনে বাড়ির চাবি খুলে তল্লাশি শুরু হয়। এছাড়াও তল্লাশি চালানো হয় অন্তত তিনজন কাস্টমসের আধিকারিকের বাড়িতেও। ওইসব আধিকারিককে জিজ্ঞাসাবাদের পাশাপাশি বাড়ির সদস্যদেরও জেরা করেন সিবিআই আধিকারিকরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[টাকা আদায় করতেই ধর্ষণের অভিযোগ, পালটা সাফাই ঋতব্রতর]

শুধু কলকাতা নয়, বিহারেও একইসঙ্গে তল্লাশি শুরু হয়েছে। সিবিআই সূত্রে খবর, রীতিমতো তথ্য-সাবুদ জোগাড় করে তল্লাশিতে নেমেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বিভিন্ন সূত্র থেকে তথ্য জোগাড় করে ওই আটটি জায়গায় গিয়ে তল্লাশি শুরু হয়। অবৈধভাবে যে পাচার হয়েছিল তারও তথ্য মিলেছে তল্লাশি চালিয়ে।

[জেল থেকে বেরিয়েই অপরাধের ছক, দুষ্কৃতীদের টার্গেটে বৃদ্ধ-বৃদ্ধারা]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.