সুব্রত বিশ্বাস: সারদা কাণ্ডে এবার কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্রকে (Madan Mitra) তলব করল ইডি। আগামী সপ্তাহে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।
সারদা কেলেঙ্কারিতে অভিযুক্ত হিসেবে দীর্ঘ সময়ে কারাগারে ছিলেন প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্র। পরবর্তীতে মুক্ত হয়ে ফের রাজনীতিতে ফেরেন তিনি। একুশের বিধানসভা নির্বাচনে কামারহাটি আসনে তৃণমূলের টিকিটে নির্বাচন লড়ছেন তিনি। ইতিমধ্যেই প্রচারও শুরু করেছেন কামারহাটির ‘দামাল ছেলে’। এই পরিস্থিতিতে সারদা কাণ্ডে ফের মদন মিত্রকে তলব করল ইডি। আগামী ১৮ তারিখ সিজিও কমপ্লেক্সে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। এবিষয়ে মদন মিত্রের সঙ্গে কথা বলা হলে তিনি জানিয়েছেন, এখনও কোনও নোটিস তাঁর কাছে পৌঁছয়নি। অন্যদিকে জানা গিয়েছে, আজ অর্থাৎ শুক্রবার বাঁকুড়ার তালডাংরার বিধায়ক সমীর চক্রবর্তীকে জেরা করছেন তদন্তকারীরা।
[আরও পড়ুন: ‘২ মে আমরাই সরকার গড়ব’, মনোনয়ন পেশের আগে রাজ্যে পরিবর্তনের ডাক শুভেন্দুর ]
[আরও পড়ুন: ‘২ মে আমরাই সরকার গড়ব’, মনোনয়ন পেশের আগে রাজ্যে পরিবর্তনের ডাক শুভেন্দুর ]
সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’