অর্ণব আইচ: শুধু নেতা-মন্ত্রীরা নন। নিয়োগ দুর্নীতির কালো টাকা সরকারি আধিকারিকদেরও ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে। এবার সিবিআইয়ের স্ক্যানারে শিক্ষাদপ্তরের অন্তত ৭-৮জন সরকারি আধিকারিক।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছে এমন মোট সাত-আটজন আধিকারিকের সন্ধান এখনও পর্যন্ত পাওয়া গিয়েছে। তাঁরা এজেন্টদের সঙ্গে যোগাযোগ রাখতেন। ব্যাংক অ্যাকাউন্টে তাঁদের টাকাও লেনদেন হয়েছে। সে সমস্ত নথিপত্রও সিবিআইয়ের কাছে রয়েছে বলেই খবর। তবে ওই সরকারি আধিকারিকদের কাছে কার বা কাদের নির্দেশে এজেন্টরা টাকা পাঠাত, তা এখনও স্পষ্ট নয়।
[আরও পড়ুন: অনির্বাণ-অপর্ণাদের পালটা! রামনবমী হিংসা নিয়ে ‘বঙ্গ বিবেক’ জাগাতে মিছিলের ডাক গেরুয়া বুদ্ধিজীবীদের]
দিনকয়েক আগে প্রাথমিক শিক্ষা পর্ষদের কর্মী অর্ণব বসুর সল্টলেকের শ্বশুরবাড়িতে তল্লাশি চালান তদন্তকারীরা। তাঁর ল্যাপটপ, মোবাইল বাজেয়াপ্ত করে ইডি। তাঁকে জেরাও করা হয়। এবার কি তবে সিবিআই জেরার মুখে পড়তে পারেন তদন্তকারীদের স্ক্যানারে থাকা শিক্ষাদপ্তরের ৭-৮ জন কর্মী, উঠছে প্রশ্ন।
[আরও পড়ুন: সতীর্থ থেকে আত্মীয়, শিশিরের মেয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন অলোকের ছেলে]
সর্বশেষ খবর
-
২৪ ঘণ্টার মধ্যেই খেলবে দুই প্রধান, ডুরান্ডে ইস্টবেঙ্গল-মোহনবাগানের প্রতিপক্ষ কারা?
-
কনুইতে অ্যানাস্থেশিয়ার ইঞ্জেকশন! মাত্রাতিরিক্ত ওষুধেই মৃত্যু এনআরএসের নার্সের?
-
জঙ্গি হামলার আশঙ্কা? শুধু কালীঘাট মন্দিরের জন্য আলাদা ফাঁড়ি, বেনজির পদক্ষেপ কলকাতা পুলিশের
-
‘উন্নতি করো, নয়তো বাদ পড়তে হবে’, উইকেটরক্ষককে সোজা বলে দিলেন গিল-গম্ভীররা
-
‘যদি কাউকে কষ্ট দিয়ে থাকি…’, নেতাজি প্রসঙ্গে কুমন্তব্য নিয়ে ‘সুরবদল’ অনন্ত মহারাজের