স্টাফ রিপোর্টার : পরিকাঠামো, ভৌগোলিক অবস্থান-সহ সামগ্রিক পরিস্থিতির বিচারে কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে (Shyama Prasad Mukherjee Port) এক লক্ষ কোটি টাকারও বেশি লগ্নির সম্ভাবনা তৈরি হয়েছে। এই লগ্নি হলে লক্ষাধিকেরও বেশি কর্মসংস্থান হবে কলকাতা-সহ গোটা রাজ্যে। সোমবার এই দাবি কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের (Sarbananda Sonowal)।
আগামী অক্টোবরে দিল্লির প্রগতি ময়দানে বসছে আন্তর্জাতিক মেরিটাইম সামিটের তৃতীয় আসর। সেই সম্মেলন সফল করতে এদিন কলকাতা বন্দরের উদ্যোগে আয়োজিত এক রোড শো-তে অংশ নেন সোনোয়াল। সেখানে তিনি বলেন, ‘‘গত ন’বছরে নৌ বাণিজ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে ভারতের। এই মেরিটাইম সামিটে গোটা দুনিয়ার কাছে নৌ বাণিজ্য ক্ষেত্রে ভারতের শক্তি, সমৃদ্ধি ও সুবিধা তুলে ধরতে চাইছি আমরা। আমাদের লক্ষ্য, আগামী দিনে জলপথ বাণিজ্যে অন্তত ১০ লক্ষ কোটি টাকা লগ্নি নিয়ে আসা। সেক্ষেত্রে ১৫ লক্ষেরও বেশি নতুন কর্মসংস্থান হবে গোটা দেশে।’’
[আরও পড়ুন: পুলওয়ামা-গালওয়ান সত্ত্বেও লালকেল্লায় ‘নিরাপদ’ ভারতের ছবি আঁকলেন মোদি]
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাজ মন্ত্রকের যুগ্মসচিব ভূষণ কুমার, কলকাতা বন্দরের চেয়ারম্যান রথেন্দ্র রামন এবং দুই ডেপুটি চেয়ারম্যান এ কে মেহরা (হলদিয়া) ও সম্রাট রাহি (কলকাতা)-সহ শীর্ষকর্তারা। ছিলেন বিভিন্ন শিল্প সংস্থা ও বণিকশাখার প্রতিনিধিরা।
[আরও পড়ুন: স্বাধীনতা দিবসেও নির্বাচনী রাজনীতি! মোদির মাথায় রাজস্থানি পাগড়ি]
সর্বশেষ খবর
-
বেসরকারি স্কুলের সিকরুমে কন্ডোম! উদ্ধার লক্ষ লক্ষ টাকা, কাঁচরাপাড়ায় ব্যাপক চাঞ্চল্য
-
আইএসএল জয় উদযাপন, শহরে বিশেষ অনুষ্ঠান ‘ইস্টবেঙ্গল উত্তরাধিকার’ সমষ্টির
-
বাড়ির আইনি দখল নিতে গিয়ে আক্রান্ত পুলিশ, হাসপাতালে তালতলার এস আই
-
‘মহান প্রধানমন্ত্রী, জ্ঞানী ব্যক্তি’, ‘দীর্ঘতম’ সময়ের প্রধানমন্ত্রী হওয়ার পর ‘বন্ধু’ মোদিকে শুভেচ্ছা ট্রাম্পের
-
বন্ধ ‘থ্রেট কালচার’, অভয়া কাণ্ডে যুক্তদের সাজা, স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে বসে আর কী অঙ্গীকার শারদ্বতের?