অর্ণব আইচ: কলকাতা থেকে পাকড়াও মণিপুরের নিষিদ্ধ সংগঠন মিলিটারি কাউন্সিল প্রোগ্রেসিভ বা কাংলেইপাক কমিউনিস্ট পার্টির স্বঘোষিত প্রধান৷ প্রচুর অস্ত্রশস্ত্র-সহ তাকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের এসটিএফ৷ ধৃতের নাম আমন নেলশন সিং ওরফে চিংখেই খুমান ওরফে মখেইখোম্বা মেতাই৷ পুলিশের অনুমান, শহরে কোনও নাশকতা ঘটানোরর লক্ষ্যেই প্রবেশ করে ধৃত মিলিটারি কাউন্সিল প্রোগ্রেসিভ সদস্য৷
[কাকতালীয় হলেও সত্যি, মঙ্গলবারেই সূচনা ও সমাপ্তি মাঝেরহাট সেতুর]
জানা গিয়েছে, ধৃতের বাড়ি পূর্ব ইম্ফলের লামলাখ থানার অন্তর্গত এলাকায়৷ অনেকদিন ধরেই শহরে প্রবেশের চেষ্টা করছিল সে৷ খবর যায় পুলিশের কাছে৷ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালায় কলকাতা পুলিশের এসটিএফ৷ মেলে সাফল্য৷ পুলিশের জালে ধরা পড়ে আমন নেলশন সিং৷ তাঁর কাছ থেকে মিলেছে একটি নয় এমএম পিস্তল, একটি সাত এমএম পিস্তল ও তিনটি গুলি৷
[রবিবারও বাড়ল পেট্রল-ডিজেলের দাম, পকেটে টান গৃহস্থের]
পুলিশের অনুমান, কলকাতায় বসবাসকারী মণিপুরি নাগরিকদের উপরে হামলার ছকেই শহরে প্রবেশ করে ধৃত৷ তাকে রবিবারই তোলা হয় ব্যাংকশাল আদালতে৷ পুলিশ সূত্রে খবর, তাকে হেফাজতে নেওয়ার আবেদন করতে পারেন তদন্তকারীরা৷ তাকে জেরা করে সংগঠনের কাজকর্ম সম্পর্কে অনেক গোপন তথ্য পাওয়া যাবে বলে অনুমান তদন্তকারীদের৷ তবে এই প্রথম নয়৷ এর আগেও শহরে গ্রেপ্তার হয়েছে মণিপুরের এই নিষিদ্ধ সংগঠনের সদস্যরা৷ গত বছর শহরেরে একটি গহনার দোকানে ডাকাতি করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়েছে মিলিটারি কাউন্সিল প্রোগ্রেসিভের বেশ কয়েকজন সদস্য৷ শহরের বিভিন্ন এলাকায় এই সংগঠনের আরও সদস্যের আত্মগোপন থাকার আশঙ্কা করা হচ্ছে৷
সর্বশেষ খবর
-
নাইট ক্লাবে মারামারির জের, ইংল্যান্ড দল থেকে বাদ পড়লেন ‘অধিনায়ক’ স্টোকস, দায়িত্বে কে?
-
আফগানিস্তানের বিরুদ্ধে না খেলেও র্যাঙ্কিং শীর্ষে বুমরাহ, সেঞ্চুরির ‘পুরস্কার’ পেলেন গিলও
-
অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলআপে ভুল! বাতিল নাকি সংশোধনের পর মিলবে ৩ হাজার টাকা?
-
দফায় দফায় বাড়ছে তেল-গ্যাসের দাম! ‘শক্তি উৎপাদনে স্বনির্ভর হওয়ার পথে ভারত’, বললেন মোদি
-
আসছে গডজিলা এল নিনো! খরায় ফুটিফাটা হবে খেত, আসছে প্রবল খাদ্য সংকট?