সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পোস্তা উড়ালপুল-কাণ্ডে মঙ্গলবার চার্জশিট জমা দিল লালবাজারের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা৷ ঘটনায় অভিযুক্ত ১০ জনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন ও অনিচ্ছাকৃত খুনের চেষ্টার ধারা দেওয়া হয়েছে এই চার্জশিটে৷ পরবর্তীকালে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হবে বলেও জানানো হয়েছে৷
প্রসঙ্গত গত ৩১ মার্চ পোস্তায় ঘটে এই ঘটনা৷ নির্মীয়মাণ উড়ালপুল ভেঙে মৃত্যু হয় ২৬ জনের৷ নিম্নমানের উপাদানসামগ্রী দিয়ে উড়ালপুল তৈরি হয়েছিল বলে অভিযোগ ওঠে৷ এর ভিত্তিতেই বরাত পাওয়া সংস্থার ইঞ্জিনিয়ার ও পদস্থ কর্তা-সহ মোট ১০ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হল৷ সেখানে কাউকেই পলাতক বলে দেখানো হয়নি৷ অনিচ্ছাকৃত খুন ও খুনের চেষ্টার ধারাতেই ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হয়েছে প্রায় ২৬০০ পাতার চার্জশিট৷ এছাড়া যেসব উপাদান দিয়ে উড়ালপুলটি তৈরি করা হচ্ছিল তা পরীক্ষার জন্যও পাঠানো হয়েছে৷ সেগুলির রিপোর্ট পেলেই বোঝা যাবে ঠিক কতটা নিম্নমানের উপাদান এই কাজে ব্যবহার করা হচ্ছিল৷ তারপরই পেশ করা হবে সাপ্লিমেন্টারি চার্জশিট৷
সর্বশেষ খবর
-
সই কাণ্ডে এখনই স্বস্তি নয় অভিষেকের! হাই কোর্টে খারিজ দ্রুত শুনানির আবেদন
-
অবশেষে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইর সঙ্গে বৈঠকে ট্রাম্প! কথা হবে চুক্তি নিয়ে, এবার থামবে যুদ্ধ?
-
ভারতকে চাপ দিলে বিশ্বজুড়ে অশান্তি! মার্কিন শুল্কবাণের মধ্যেই মোদির ‘ঢাল’ পুতিন
-
আচমকা ‘প্রসন্ন’ শরিকরা, বাড়তি দুই রাজ্যসভা আসন প্রাপ্তি কংগ্রেসের! প্রার্থী ঘোষণা করল বিজেপিও
-
লোকসভাতেও ‘আসল তৃণমূল’, দলনেতা হচ্ছেন কাকলি! জল্পনার মাঝে বিস্ফোরক পোস্ট সাংসদের