অর্ণব আইচ: আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে চার্জগঠন হল আর জি কর দুর্নীতি মামলার। নাম রয়েছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ ৫ জনের। শুরু হচ্ছে বিচারপ্রক্রিয়া। আগামী ২২ জুলাই প্রথম সাক্ষী হিসেবে তলব করা হয়েছে দুর্নীতির অভিযোগকারী দেবল ঘোষকে।
আর জি করে তরুণী চিকিৎসকরে ধর্ষণ ও খুনের পরই প্রকাশ্যে আসে আর্থিক দুর্নীতির অভিযোগ। তদন্তে নামে সিবিআই। গ্রেপ্তার হন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ বেশ কয়েকজন। একাধিক ব্যক্তি এই দুর্নীতি নিয়ে সরব হন। এই মামলায় আগেই চার্জশিট পেশ করেছিল সিবিআই। সোমবার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে হল চার্জগঠন।
আদালত সূত্রে খবর, আগামী ২২ জুলাই প্রথম সাক্ষী হিসেবে তলব করা হয়েছে দুর্নীতির অভিযোগকারী দেবল ঘোষকে। প্রসঙ্গত, অভয়া কাণ্ডের পর আর জি কর কাণ্ডের সময় সন্দীপের বিরুদ্ধে দেদার দুর্নীতির অভিযোগে সরব হন আর জি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। পরবর্তীতে তদন্ত শুরু করে সিবিআই। তবে ইডি তদন্তও চেয়েছিলেন তিনি। তবে এই ঘটনার অনেক আগেই আর জি করে দুর্নীতির অভিযোগ তুলে মামলা দায়ের করেছিলেন দেবল ঘোষ। অভয়া কাণ্ডের পর সেই মামলার তদন্ত শুরু করে সিবিআই।
সর্বশেষ খবর
-
কিডনি পাচারচক্রের জাল বাংলাদেশেও! মিলল রেটচার্ট, এসটিএফ অভিযানে ধৃত অনুপ্রবেশকারী রাসেল
-
বিহারিদের নিয়ে মশকরা সময় রায়নার, মনোজ বললেন, ‘ভাবাবেগে আঘাত দিয়ে রসিকতা নয়’
-
ঝুলনের পর ফের জাতীয় মঞ্চে নদিয়ার বঙ্গতনয়া, ভারতীয় ‘এ’ স্কোয়াডে কৃষ্ণনগরের সুজাতা
-
‘অন্যের জন্য খাটব না’, গুগলের মোটা অঙ্কের চাকরি ছেড়ে কৃষিকাজে মুনাফা তুলছেন পাঞ্জাবের ইঞ্জিনিয়ার
-
চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা! ধৃত অভিষেক ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে ‘চোর’ স্লোগান