সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুবতীর ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার চারুচন্দ্র কলেজের এক পড়ুয়া৷ বৃহস্পতিবার রাতে দমদম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ৷ অভিযুক্ত ছাত্রর নাম সৌম্যজ্যোতি সরকার৷ এক যুবতীর ছবি রীতিমতো বিকৃত করে প্রথমে যুবতীর ফেসবুকে এবং তারপর হোয়াটসঅ্যাপ মারফত ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে৷
পুলিশের তরফে জানানো হয়েছে, ২০ বছর বয়সি সৌম্য পঠনসূত্রে কলকাতায় থাকে৷ তার বাড়ি কোচবিহারের তুফানগঞ্জে৷ বর্তমানে দক্ষিণ কলকাতার চারুচন্দ্র কলেজের ছাত্র সে৷ পুলিশ আধিকারিক জানিয়েছেন, “জেরায় জানা গিয়েছে ছাত্র যুবতীর কিছু বিকৃত ছবি প্রথমে ফেসবুকে আপলোড করে৷ যুবতীর ফেসবুকে সেই বিকৃত ছবি আপলোড করার পাশাপাশি আরও কিছু ফেক অ্যাকাউন্টেও সে ওই ছবিগুলি আপলোড করে৷ এতেই থেমে নেই, ওই ছবিগুলি সে যুবতীর আত্মীয় এবং বন্ধু-বান্ধবের কাছেও পাঠায়৷”
পুলিশের সাইবার ক্রাইম দপ্তর পড়ুয়াকে জেরা করছে৷ তার কাছে থাকা দুটি মোবাইল ফোন, সিম কার্ড এবং মেমরি কার্ড বাজেয়াপ্ত করেছে পুলিশ৷
(তিন তালাক মুসলিম মহিলাদের উপর নির্মমতা, মন্তব্য আরএসএস নেতার)
সর্বশেষ খবর
-
ঠিকমতো খাবার পাচ্ছে না দত্তক-প্রাণীরা! খাদ্যে নজরদারির অধিকার অভিভাবকদের
-
বিপজ্জনক গতিতে ছুটে এল উপমুখ্যমন্ত্রীর কনভয়, গাড়ি চাপা পড়ে মৃত্যু প্রৌঢ়র
-
পণের দাবিতে খুনে স্বামীকে শাস্তি দিতে প্রমাণের প্রয়োজন নেই! চাঞ্চল্যকর রায় এলাহাবাদ হাই কোর্টের
-
কংগ্রেসে ফিরছেন অমরিন্দর? রাহুলের প্রশংসার পর মুখ খুললেন ‘ক্যাপ্টেন’ নিজেই
-
‘এবার শান্তি পেয়েছেন তো?’ সনৎ দে-র গ্রেপ্তারিতে ‘পার্থ জ্যেঠু’র বিরুদ্ধে বিষোদগার মেয়ের