অর্ণব আইচ: খেলতে-খেলতে মর্মান্তিক দুর্ঘটনার কবলে শিশু। সাততলা থেকে পড়ে মৃত্যু হল তার। শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে বালিগঞ্জের সেনা আবাসন লাগোয়া পরিচারক কোয়ার্টারে।
বালিগঞ্জে সেনা আধিকারিকদের আবাসনের লাগোয়া তাঁদের পরিচারকদের আবাসন। শনিবার রাতে দুই ভাইবোন সিঁড়িতে খেলা করছিল। সিঁড়ির রেলিং বেয়ে নিচে নামার খেলায় মত্ত ছিল দুজন। বড় ভাইয়ের বয়স ৭-৮ বছর। ছোট বোন ৩-৪ বছর বয়সি। সিঁড়ির রেলিংকে স্লিপ বানিয়ে নিচে নামছিল বড় ভাই। পাশেই ছিল বোন। আচমকা নিয়ন্ত্রণ রাখতে না পেরে রেলিং থেকে পড়ে যায় পাশের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যায় সে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির।
[আরও পড়ুন: ফের টার্গেট সোনার দোকান, মালদহে শাটার কেটে লুট লাখ-লাখ টাকার গয়না]
আবাসিকরা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই শিশু কেন একা একা বিপজ্জনকভাবে খেলছিল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
[আরও পড়ুন: দুর্গাপুরে সিভিক ভলান্টিয়ারের ‘দাদাগিরি’! বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রহৃত যুবক]
সর্বশেষ খবর
-
ভারতের মাটিতে ভারতীয় দলের ম্যাচ, সম্প্রচার করবে পাকিস্তানি সংস্থা! কেন এমন সিদ্ধান্ত বোর্ডের?
-
‘একা হয়ে পড়েছিলাম’, ইডি তলব প্রসঙ্গে বলতে গিয়ে কেঁদে ভাসালেন নোরা
-
হড়পা বানে মৃত্যুমিছিল, নেপালে একতা চাইছেন ‘ভারতবিদ্বেষী’ বলেন্দ্র! নয়াদিল্লির পাঠানো ত্রাণ নেবেন?
-
যজ্ঞেই শয়তান তাড়ানোর কথা বলে ‘শ্লীলতাহানি’, গয়না নিয়ে উধাও সঙ্গিনী-সহ তান্ত্রিক
-
হড়পা বানে আটকে কৈলাসযাত্রী শিষ্যরা, বিধ্বস্ত নেপালে উদ্ধারকাজে নামতে চান সদগুরু!