Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১ জুলাই ২০২৬

চুরি হচ্ছে রাজ্যের মেয়েদের চুল, ফাঁস ‘চিনা চক্রান্ত’

তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০১৯, ১৭:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০১৯, ১৭:৩২

options
link
চুরি হচ্ছে রাজ্যের মেয়েদের চুল, ফাঁস ‘চিনা চক্রান্ত’ zoom

স্টাফ রিপোর্টার: বঙ্গললনাদের চুল চুরি করে বিদেশে পাচার। তাও পরিমাণ খুব কম নয়। দশ লক্ষ টাকার। শেষ পর্যন্ত কলকাতা থেকে চুরি যাওয়া কিলো কিলো চুলের হদিশ মিলল চিনে। সেরকমই খবর এসেছে কলকাতা পুলিশের কাছে। কীভাবে ও কোন রুটে ওই চোরাই জিনিসগুলি চিনের গোপন জায়গায় পৌঁছল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। চিনের একটি সংস্থার দিকে উঠেছে অভিযোগের আঙুল। চিনের ওই সংস্থাটির সম্পর্কে পুলিশ তদন্ত শুরু করেছে।

[ক্যানসারকে হারিয়ে বাংলা টেলিভিশনে নয়া যাত্রা শুরু ঐন্দ্রিলার]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুলিশ জানিয়েছে, সেপ্টেম্বরের শেষের দিকে এই চুরির ঘটনার সূত্রপাত। পুজোর আগেই পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের আড়ত থেকে কলকাতার দিকে চুল বোঝাই করে রওনা দিয়েছিল একটি মালবাহী গাড়ি। জানা গিয়েছে, কলকাতা ও বিভিন্ন জেলায় ঘুরে বেড়ান ‘চুলওয়ালা’রা। তাঁরা শহরের বাসিন্দা, বিশেষ করে মহিলাদের কাছ থেকে চুল কেনেন। বহু মহিলা তাঁদের লম্বা চুল বিক্রি করেন। প্রত্যেক জেলায় রয়েছেন চুল কারবারিদের এজেন্টরা। তাঁরা ‘চুলওয়ালা’দের কাছ থেকে সেই চুল কিনে নিয়ে তা বিক্রি করেন কারবারিদের। পূর্ব মেদিনীপুর-সহ বিভিন্ন জায়গায় থাকা চুলের কারবারিরা মালবাহী গাড়িতে করে সেই চুল পাঠিয়ে দেন কলকাতায়। কলকাতা থেকে সেই চুল যায় দক্ষিণ ভারত-সহ দেশের বিভিন্ন বড় বড় শহরে। পরচুলার ব্যবসায়ীরা এই চুলের বড় ক্রেতা। কলকাতা থেকে চুল পাঠানো হয় বিদেশেও। বিভিন্ন দেশের পরচুলার ব্যবসায়ীদের কাছে বঙ্গললনাদের কেশের চাহিদা রয়েছে।

আর এই সুযোগই নিয়েছিল কলকাতার কয়েকজন পাচারকারী। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের কালিকালহোলি গ্রামের চুলের ব্যবসায়ী মুকুল আলি একটি মালবাহী গাড়ি করে ৩৮১টি বাক্সে করে চুল পাঠান কলকাতার দিকে। মোট ১২ হাজার ৩০০ গ্রাম চুল বিদেশে পাঠানোর কথা ছিল। কিন্তু গত মাসের শেষে তিনি জানতে পারেন, ৩৮১টি বাক্সের মধ্যে ১০৯টি বাক্সভর্তি চুলই উধাও হয়ে গিয়েছে কন্টেনার থেকে। ৩ হাজার ৪০০ গ্রাম ওজনের ওই চুলের দাম দশ লক্ষ টাকা। কিন্তু সেই চুল কোথায় গেল, তা নিয়ে ধন্দে পড়ে যান পূর্ব মেদিনীপুরের ওই ব্যবসায়ী। তিনি নিজেই বিভিন্ন জায়গায় খোঁজখবর চালান। সম্প্রতি ওই ব্যবসায়ী পশ্চিম বন্দর থানায় অভিযোগ জানিয়ে বলেছেন, ওই চোরাই চুল কলকাতা থেকেই পাচার হয়েছে চিনে। ব্যবসায়ীর অভিযোগের আঙুল কলকাতার একটি পরিবহণ সংস্থার মালিক ও মালবাহী গাড়ির চালকের বিরুদ্ধে। অভিযোগ, পরিবহণ সংস্থার মালিক ও তাঁর লোকেদের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে চিনের ওই সংস্থাটির। একটি চক্র ওই চুল চুরি করে পাচার করেছে চিনে।

[মায়ের জন্মদিনে উদ্দাম পার্টি, রাতে রহস্যজনক মৃত্যু মেয়ের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.