স্টাফ রিপোর্টার: দীর্ঘদিন পালিয়ে থাকার পর অবশেষে গ্রেফতার চিট ফান্ড সংস্থা চক্র ইনফ্রাস্ট্রাকচার গ্রূপ অফ কোম্পানিজের মালিক পার্থ চক্রবর্তী৷ দীর্ঘ দিন ধরে তাঁকে খুঁজে বেড়াচ্ছিল পুলিশ৷
[রামনবমী, হনুমান জয়ন্তীর পর এবার রথের রশিতে টান দেবে গেরুয়া শিবির]
শনিবার সকালে দমদম বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দারা৷ বাজার থেকে কয়েকশো কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে চক্র গ্রূপের বিরুদ্ধে৷ গরফা থানা ছাড়াও পার্থ চক্রবর্তীর বিরুদ্ধে কলকাতা পুলিশের একাধিক থানায় তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ জমা পড়ে৷ ‘একদিন’ সংবাদপত্রের প্রাক্তন সম্পাদকও ছিলেন পার্থ।
[ভ্যাপসা গরমে জেরবার বঙ্গ, কবে ঝমঝমিয়ে নামবে বৃষ্টি?]
গরফা এলাকায় কয়েকটি ফ্ল্যাট দেওয়ার নাম করে বেশ কিছু টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে পার্থ চক্রবর্তীর বিরুদ্ধে৷ অভিযোগ ওঠার পর গা-ঢাকা দেন পার্থ৷ এতদিন কোথায় লুকিয়ে ছিলেন তা জানছে পুলিশ৷ তাঁর সঙ্গে কোনও প্রভাবশালীর যোগ রয়েছে কি না তাও জিজ্ঞাসাবাদ করা হবে৷ এদিনই আদালতে তোলা হয় তাঁকে৷ জেরার জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ৷ তাঁকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
সর্বশেষ খবর
-
রোগীর পরিজনদের ‘সাহায্য’ করার নামে প্রতারণা! এসএসকেএম থেকে পুলিশের জালে মহিলা দালাল
-
সীমান্তে সন্ত্রাসবাদীদের ডেরা, চলছে জাল আইডি তৈরি চক্র! শমীকের হুঙ্কার, ‘যে কোনও মূল্যে বন্ধ করবই’
-
মহিলা যাত্রী তুলতে অনীহা-হেনস্তা! অভিযোগ শুনতে চালু হেল্পলাইন, আর কী নির্দেশ অর্জুনের?
-
যেন মেয়েদের শচীন! এক ইনিংসেই জোড়া সর্বকালীন রেকর্ড স্মৃতির, এশিয়া কাপের সেমিতে ভারত
-
‘নো এন্ট্রি’ অথচ শহরে ঢুকছে বেআইনি ট্রাক! পুলিশের জালে সিন্ডিকেটের পান্ডা, নেপথ্যে কারা?