সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যবধান মাত্র এক সপ্তাহের। ফের শহরের সেতুতে দুর্ঘটনা। এবার চেতলা ব্রিজের চাঙড় ভেঙে আহত এক মহিলা। ওই ব্রিজের তলা দিয়ে যাতায়াত কিংবা নিচে বসে থাকায় নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। এলাকায় চাঞ্চল্য।
[ মাঝেরহাটে নয়া লেভেল ক্রসিংয়ে বিস্তর হ্যাপা, সন্দেহ কর্তাদের মধ্যেই]
গত মঙ্গলবার হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মাঝেরহাট ব্রিজের একাংশ। ব্রিজে নিচে চাপা পড়ে মারা যান তিনজন। আহত কমপক্ষে ২৪। মাঝেরহাট সেতুভঙ্গের ঘটনায় বেহালা-সহ দক্ষিণ কলকাতা একটি বড় অংশের ট্রাফিক ব্যবস্থা তালগোল পাকিয়ে গিয়েছে। ঘুরপথে চলছে যানবাহন। বেহালা থেকে চেতলা ব্রিজ পেরিয়ে হাজরা যেতে হচ্ছে। মঙ্গলবার সকালে চেতলা ব্রিজের আন্ডারপাসে একটি বড় চাঙড় ভেঙে পড়ল।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, চেতলা ব্রিজের নিচে এই আন্ডারপাস দিয়ে পথচারীরা যাতায়াত করেন। আবার ব্রিজের নিচে আন্ডারপাসে বসেও থাকেন অনেকে। আন্ডারপাসে বসে বিশ্রাম নিচ্ছিলেন এক মহিলা। আচমকাই তাঁর মাথায় ভেঙে একটি বড় চাঙড়। বরাতজোরে প্রাণে বেঁচে গিয়েছেন। তবে আহত হয়েছেন তিনি। যদিও আঘাত গুরুতর নয় বলে জানা গিয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। চেতলা ব্রিজের আন্ডারপাসে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিশ। আপাতত চেতলা ব্রিজের আন্ডারপাসে যাতায়াত কিংবা বসে থাকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
[বাড়ছে প্রকোপ, শহরে ফের ডেঙ্গুর বলি এক বালক]
সর্বশেষ খবর
-
কিমের দেশে জিনপিং! ইরান-ইউক্রেনে আমেরিকার বিরুদ্ধে ময়দানে নামছে চিন-কোরিয়া?
-
পন্থকে ‘সেন্সার’, তিন নম্বরে কে? আফগান টেস্টের আগে দল নিয়ে ইঙ্গিত গম্ভীরের
-
বিদেশে ঘুরতে গিয়েই ফের কাছাকাছি শাকিব-বুবলি, তৃতীয়বার বাবা হলেন সুপারস্টার! পুত্র না কন্যা এল ঘরে?
-
ব্যান কালচারের হোতা! ‘ইন্ড্রাস্টিকে বরবাদ করেছেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারিতে মুখ খুললেন লকেট
-
কোটি টাকা নিয়েও অভিনয় করেননি! এবার সোহমের বিরুদ্ধে এফআইআর চারু মার্কেট থানায়