কৃষ্ণকুমার দাস: ফের বিপাকে বামেরা। রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও সিপিএম নেতা গৌতম দেবকে তলব করতে চলেছে সিআইডি। ভবানী ভবনে তাঁকে ডেকে পাঠানো হবে দ্রুতই। সেই মতো তাঁকে নোটিস পাঠাতে চলেছে সিআইডি। আগামী সপ্তাহেই তাঁকে ভবানী ভবনে ডেকে পাঠানো হতে পারে।
কিন্তু কেন তাঁকে তলব করছে সিআইডি? সূত্রের খবর, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অশ্লীল মন্তব্য ও অসংসদীয় ভাষা ব্যবহারের অভিযোগে সিপিএম নেতা গৌতম দেবের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। উত্তরপাড়া থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন এক মহিলা। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। পরে পুলিশের কাছ থেকে ওই মামলার ভার নেয় সিআইডি।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহারের অভিযোগে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সিআইডি। তদন্তের স্বার্থেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেবকে ভবানী ভবনে ডেকে পাঠাচ্ছেন সিআইডির কর্তারা। দ্রুতই গৌতমদেবকে নোটিস পাঠানো হবে। তবে বিষয়টি নিয়ে একেবারেই চুপচাপ রয়েছেন গৌতম দেব। এই নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি তিনি। সিআইডি ডেকে পাঠালে পরবর্তী সময়ে কী করবেন, সম্ভবত সেই বিষয়টি নিয়েই ভাবনাচিন্তা শুরু করেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী।
সর্বশেষ খবর
-
‘মাধ্যম’ বিজেপি বিধায়করা, ফোনে বেকার ছেলেমেয়েদের ‘বায়োডাটা’ চাইছেন প্রতারকরা, তারপর…
-
নন্দীগ্রামে মমতা দাঁড়ালে প্রার্থী নয়! প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ‘গুগলি’ ঋতব্রতদের
-
মার্কিন চাপে নতিস্বীকার? ‘ভাড়াটে’ সৈনিকের বিরুদ্ধে জঙ্গি অভিযোগ এনেও প্রত্যাহার এনআইএ’র
-
কাশ্মীরে পুরো ‘বন্দে মাতরম’ গাইলেন আবদুল্লারা! খেপে গেল কংগ্রেস, ‘মুসলিম লিগ’ তোপ বিজেপির
-
‘গেরুয়ার সম্মানে’ রাজপথে বহু সন্ন্যাসী, যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু