সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূল-বিজেপি সংঘর্ষে রবিবার রণক্ষেত্র চেহারা নিল নারায়ণপুর এলাকা। দু’পক্ষের সংঘর্ষে আহত হন প্রায় ১৩ জন। দীর্ঘক্ষণ পর পুলিশের উপস্থিতিতে আয়ত্তে আসে পরিস্থিতি। ঘটনার তদন্ত শুরু করেছে নারায়ণপুর থানার পুলিশ।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই নারায়ণপুর এলাকার রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। একাধিকবার প্রশাসনিক আধিকারিকদের জানিয়েও কোনও ফল মেলেনি। বাধ্য হয়ে রবিবার সকালে রাস্তা মেরামতির দাবিlতে এলাকায় একটি মিছিল করে বিজেপির কর্মী-সমর্থকরা। রাস্তা মেরামতির দাবি জানিয়ে পোস্টার তৈরি করে তা এলাকার বিভিন্ন জায়গায় টাঙিয়ে দেয় তাঁরা। এই নিয়েই অশান্তির সূত্রপাত। অভিযোগ, তাঁদের কাজে বাধা দেয় তৃণমূল কাউন্সিলর-সহ দলের কর্মী-সমর্থকরা। এমনকী বিজেপি কর্মী-সমর্থকদের মারধরও করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নারায়ণপুর থানার পুলিশ। দীর্ঘক্ষণের চেষ্টায় আয়ত্তে আসে পরিস্থিতি। এদিনর সংঘর্ষের জেরে আহত হন দু’পক্ষের মোট ১৩ জন। বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আহতরা।
[আরও পড়ুন: অস্ত্রোপচারেও চোখে থেকে গেল পেরেক, সরকারি হাসপাতালের গাফিলতিতে দৃষ্টি হারালেন যুবক]
ঘটনার কিছুক্ষণের ব্যবধানে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানাতে নারায়ণপুর থানায় যায় বিজেপির কর্মী-সমর্থকরা। থানার বাইরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান তাঁরা। পরে বিক্ষোভ হটায় পুলিশ। তবে বিজেপির অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। পুলিশের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তরা শাস্তি পাবে।
[আরও পড়ুন: হায়দরাবাদ গণধর্ষণ কাণ্ড থেকে শিক্ষা, নারী সুরক্ষায় আরও সতর্ক কলকাতা পুলিশ]
সর্বশেষ খবর
-
প্রয়াত পদ্মশ্রী সাহিত্যিক রবিলাল টুডু, রোগভোগের পর না ফেরার দেশে ‘বীর বীরসা’র স্রষ্টা
-
বিশ্বকাপের আগে ‘অমানবিক’ ফিফা! দর্শকদের ভোগান্তি বাড়তে পারে এই সিদ্ধান্তে
-
দাউদ ইব্রাহিমের হাড়হিম হুমকি, ‘তোর খেলা শেষ’, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত
-
ভেঙে খানখান সাধের দল! ‘বিদ্রোহী’দের ফেরাতে জনে জনে ফোন করছেন মমতা
-
গেট খুললেই জুতোর বাড়ি! প্রতারণার অভিযোগে দুর্গাপুরে তৃণমূলের নেতার বাড়ির সামনে ধরনা