সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘‘নোটবন্দির পর বলেছিল সন্ত্রাসবাদ নির্মূল হবে৷ কিন্তু মোদিবাবুর জমানায় ২৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে সন্ত্রাসবাদ৷’’ সন্ত্রাসবাদকে ইস্যু করে শুক্রবার নারী দিবসের কর্মসূচি শেষে ঠিক এই ভাষাতেই কেন্দ্রের মোদি সরকারকে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অভিযোগ করলেন, জঙ্গি সংগঠনের কোমর ভেঙে দেওয়ার কথা বললেও, তা করতে সম্পূর্ণ ব্যর্থ বিজেপি সরকার৷ নোটবন্দি করে আসলে সাধারণ মানুষের ক্ষতি করা হয়েছে৷
[নারীদের সম্মান জানাতে ‘রেসপেক্ট উইমেন’ শুরু করল লালবাজার]
শুক্রবার আন্তর্জাতিক নারী দিবসে আনুষ্ঠানিকভাবে লোকসভা ভোটের প্রচার শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন কলেজ স্ট্রিটের শ্রদ্ধানন্দ পার্ক থেকে মিছিল শুরু করেন মুখ্যমন্ত্রী, শেষ করেন ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে৷ মিছিলে পা মেলান মহিলা তৃণমূল কংগ্রেসের সকল স্তরের নেত্রীরা৷ মিছিল শেষে বক্তৃতা দিতে উঠে শুরু থেকেই বিজেপির বিরুদ্ধে বিষোদগার করেন মুখ্যমন্ত্রী৷ বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, যারা রাফালের ফাইল সামলে রাখতে পারে না, দেশের সুরক্ষা করবে কীভাবে? তিনি বলেন, ‘‘গণপিটুনির নামে সমগ্র দেশে দলিতদের উপর অত্যচার চলছে৷ মহিলাদের উপর অত্যাচার চলছে৷ শ্রমিক, কৃষকদের উপর অত্যাচার চলছে৷’’ অভিযোগ করেন, মুখে মহিলাদের উন্নয়নের কথা বললেও, মহিলা সংরক্ষণ বিল পাশ করতে ব্যর্থ কেন্দ্রীয় সরকার৷ এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘লোকসভায় ৩৫ শতাংশ তৃণমূলের মহিলা সাংসদ রয়েছে৷ অন্য কোনও দলের এত সংখ্যায় মহিলা সাংসদ নেই৷ এই পরিসংখ্যান আরও বাড়ানোর চেষ্টা করব৷’’
[স্কুলে নয় মেয়েকে মধুচক্রে পাঠাত মা, পুলিশের জালে পাঁচ অভিযুক্ত]
পাশাপাশি, মহিলা উন্নয়নে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের কথাও এদিন তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানান, মহিলাদের ক্ষমতায়নে রাজ্য সরকার কন্যাশ্রী প্রকল্প শুরু করেছে৷ রূপশ্রী প্রকল্পে মেয়েদের বিয়ের জন্য ২৫ হাজার টাকা দেওয়া হয়৷ স্বাস্থ্যসাথী কার্ড মহিলাদের নামে হচ্ছে৷ একশো দিনের কাজে সবচেয়ে বেশি মেয়েরা কাজ করে৷
ছবি: পিন্টু প্রধান
সর্বশেষ খবর
-
ব্যান কালচারের হোতা! ‘ইন্ড্রাস্টিকে বরবাদ করেছেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারিতে মুখ খুললেন লকেট
-
কোটি টাকা নিয়েও অভিনয় করেননি! এবার সোহমের বিরুদ্ধে এফআইআর চারু মার্কেট থানায়
-
তৃণমূল থেকে কংগ্রেসে চেয়ারম্যান-সহ ৬ কাউন্সিলর, হাতের দখলে মেখলিগঞ্জ পুরসভা
-
এমবাপেকে ‘ধমক’ পরিচালকের, একজোট হয়ে বদলা নিলেন রোনাল্ডো-ভিনিরা! দেখুন ভিডিও
-
গুদামে স্তূপাকার ময়লা ফেলার গাড়ি, তবুও বারবার টেন্ডার! বেনজির দুর্নীতিতে চক্ষু চড়কগাছ অগ্নিমিত্রার