সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতায় ফুটফুটে সন্তানের জন্ম, দ্বিতীয়বার বাবা হলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। শহরের এক নামী বেসরকারি হাসপাতালে মঙ্গলবার সকালেই পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তেজস্বীজায়া রাজশ্রী। খবর পেয়েই দুপুরে সদ্যোজাতকে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সদ্য মা ও বাবাকে জানালেন শুভেচ্ছা।
Delighted to share in the joy of Tejashwi Yadav and Rajshri Yadav as they welcome a beautiful baby boy. My warmest wishes and heartfelt blessings to them, to Lalu Ji, and to the entire family. It was a pleasure to meet them today. Seeing both mother and child in good health… pic.twitter.com/aeaaqURbla
Advertisement— Mamata Banerjee (@MamataOfficial) May 27, 2025
লালুপ্রসাদ যাদবের পর আরজেডি নেতা তেজস্বীর সঙ্গে বেশ সখ্য রয়েছে মমতার। এদিন হাসপাতালে লালুর গোটা পরিবারই উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময়ের পর হাসপাতালের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বললেন, ”বাচ্চাটি খুবই সুন্দর হয়েছে। শুভকামনা, শান্তি নিয়ে ও এসেছে। আমি দেখে গেলাম। সকলের সঙ্গে দেখা হয়েছে। খুব খুশি। ওঁদের (তেজস্বী যাদব) পরিবারের নতুন সদস্য এসেছে, আমার আন্তরিক শুভেচ্ছা রইল।”

জানা গিয়েছে, গত ৯ মাস ধরে তেজস্বীর স্ত্রী কলকাতায় রয়েছেন। মধ্য কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসকের পর্যবেক্ষণে ছিলেন অন্তঃসত্ত্বা রাজশ্রী যাদব। সেই খবর ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। নিয়মিত লালুপ্রসাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে খবরাখবর নেন তিনি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী সেকথা জানিয়েছেন।বাংলার মুখ্যমন্ত্রীর তথা ‘মমতাদিদি’র সঙ্গে তেজস্বীদের রাজনীতির বাইরেও দারুণ সম্পর্ক। তাই নিশ্চিন্তে কলকাতার হাসপাতালে স্ত্রীর চিকিৎসা থেকে সন্তানের জন্মের ব্যবস্থা করেছেন লালুপুত্র।

তাঁর কথায়, ”গতকাল রাতেই তেজস্বী আমাকে মেসেজ করে জানায় যে আজ ওঁর স্ত্রীর ডেলিভারি হবে। আমি সকালে ওঁকে শুভেচ্ছা জানাই। বলি যে দুপুরে আমি হাসপাতালে দেখতে যাব। তাই এসেছি। খুব ভালো লাগল বাচ্চাকে দেখে। পুত্রসন্তান হয়েছে। সন্তান ও মা ভালো আছে। এখানে লালুজি, রাবড়িদেবী সকলে আছেন, দেখা হল। সবাইকে শুভেচ্ছা জানালাম।” তৃণমূল নেত্রীর আরও বক্তব্য, ”বিহারে সামনে নির্বাচন আছে। তার জন্য আমি ওঁদের শুভকামনা জানিয়েছি। বলেছি যে এই সন্তান এসেছে সব শুভ নিয়ে, শান্তি নিয়ে।”
সর্বশেষ খবর
-
বেসরকারি স্কুলের সিকরুমে কন্ডোম! উদ্ধার লক্ষ লক্ষ টাকা, কাঁচরাপাড়ায় ব্যাপক চাঞ্চল্য
-
আইএসএল জয় উদযাপন, শহরে বিশেষ অনুষ্ঠান ‘ইস্টবেঙ্গল উত্তরাধিকার’ সমষ্টির
-
বাড়ির আইনি দখল নিতে গিয়ে আক্রান্ত পুলিশ, হাসপাতালে তালতলার এস আই
-
‘মহান প্রধানমন্ত্রী, জ্ঞানী ব্যক্তি’, ‘দীর্ঘতম’ সময়ের প্রধানমন্ত্রী হওয়ার পর ‘বন্ধু’ মোদিকে শুভেচ্ছা ট্রাম্পের
-
বন্ধ ‘থ্রেট কালচার’, অভয়া কাণ্ডে যুক্তদের সাজা, স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে বসে আর কী অঙ্গীকার শারদ্বতের?