Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
CM Mamata Banerjee

‘ছাত্রছাত্রীদের কাজ নয়’, RG Kar-এ হামলায় রাম-বামকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার বিকেলে এনিয়ে বলতে গিয়ে ডিসির জখম হওয়া, রক্তপাত নিয়ে আশঙ্কা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সতর্ক করলেন ভুয়ো ভিডিও নিয়েও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৫, ২০২৪, ২০:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৫, ২০২৪, ২০:২০

options
link
‘ছাত্রছাত্রীদের কাজ নয়’, RG Kar-এ হামলায় রাম-বামকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যরাতে মেয়েদের রাস্তা দখল চলাকালীনই আর জি কর হাসপাতালে বহিরাগত দুষ্কৃতীদের হামলা নিয়ে এই প্রথম মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বৃহস্পতিবার বিকেলে রাজভবনে চায়ের আমন্ত্রণে যাওয়ার পথে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, ”এটা ছাত্রছাত্রীদের কাজ নয়। ওদের উপর কোনও রাগ নেই, আমাদের সমর্থন আছে। কিন্তু আমাদের রাগ যারা এই আন্দোলনের নামে হামলা চালিয়েছে, ভাঙচুর করেছে। রাজনৈতিক দলগুলো ঢুকে অশান্তির সৃষ্টি করছে। রাম এবং বামেদের কাজ এটা। এই ঘটনায় আমাদের ডিসি অত্যন্ত জখম হয়েছে। ওঁর অনেকক্ষণ জ্ঞান ছিল না। প্রচুর রক্তও বেরিয়েছে।” মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য, ”আপনারা ভালো করে ভিডিওগুলো দেখুন। এখন তো AI দিয়ে নানারকম মুখ বসিয়ে ভিডিও বানানো হয়। সোশাল মিডিয়ায় (Social Media) প্রচুর ভুয়ো ভিডিও ছড়াচ্ছে।”

কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের উপর যৌন নির্যাতন ও খুনের ঘটনায় এমনিতেই উত্তপ্ত আর জি কর হাসপাতাল (RG Kar Hospital)। ঘটনায় সুবিচারের দাবিতে যখন মধ্যরাতে মেয়েদের রাস্তা দখলের ডাক দিয়ে আন্দোলন চলছিল, সেই সুযোগে শতাধিক বহিরাগত হাসপাতালের ভিতরে ঢুকে মারধর, তাণ্ডব চালায় বলে অভিযোগ। এমনকী পুলিশকেও আত্মরক্ষার্থে লুকিয়ে যেতে হয়। এর মধ্যে হামলা ঠেকাতে গিয়ে কয়েকজন পুলিশ আধিকারিক জখম হন। সেসময় হাসপাতালে কর্তব্যরত ডিসিও (DC) মারধরের মুখে পড়েন। মুখ্যমন্ত্রীর কথায়, ”আমাদের ডিসি অত্যন্ত জখম হয়েছেন। তাঁর অনেক্ষণ জ্ঞান ছিল না। প্রচুর রক্তপাতও হয়েছে। পরে তাঁর জ্ঞান ফেরায় আমরা নিশ্চিন্ত হই।” 

Advertisement

[আরও পড়ুন: মাঝরাতে আর জি কর হাসপাতালে তাণ্ডব, অভিযুক্তদের হদিশ পেতে পুলিশের ‘অস্ত্র’ সোশাল মিডিয়া]

মাঝরাতে হামলার ঘটনায় যুক্ত সন্দেহে ৯ জনকে আটক করেছে পুলিশ। বাকিদের সন্ধান পেতে সোশাল মিডিয়ায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এই ঘটনা নিয়ে প্রথমবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী। তাঁর স্পষ্ট অভিযোগ, বহিরাগত রাজনৈতিক দলের লোক এর মধ্য়ে ঢুকে অশান্তি বাঁধাচ্ছে। বাম এবং রাম – এরা ঝামেলা করছে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর সতর্কবার্তা, অনেক ভুয়ো ভিডিও (Fake video) ছড়াচ্ছে। যা অসত্য। সেসবে বিশ্বাস করবেন না। পুলিশের উপর হামলা নিয়েও সরব হলেন তিনি। 

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: ‘ধর্ষণের অপরাধীদের দ্রুত কঠোর শাস্তি’, আর জি কর আবহে মাঝে রাজ্য সরকারগুলিকে কড়া বার্তা মোদির]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.