ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: সামনেই লোকসভা ভোট। তাঁর আগে জেলায় জেলায় কর্মীদের অন্তর্কলহ প্রকাশ্যে চলে আসছে বারবার। সেই সমস্যা মেটাতে আসরে নামলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো এদিন বললেন, “দলে সকলের কিছু না কিছু দায়িত্ব আছে।” বুঝিয়ে দিলেন, কেউ যেন নিজেদের বঞ্চিত বলে মনে না করেন।
বৃহস্পতিবার দুপুরে নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা বৈঠকে ছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই একাধিক ইস্যুতে মুখ খোলেন তিনি। এই বৈঠক থেকেই লোকসভা ভোটকে পাখির চোখ করে দলের কর্মীদের চাঙা করার বার্তা দেন দলনেত্রী। সম্প্রতি ব্লক স্তরে একাধিক রদলবদল হয়েছে। অনেক পুরনো কর্মী দায়িত্ব থেকে বাদ পড়েছেন। নতুন অনেকে দায়িত্ব পেয়েছেন। যা নিয়ে স্বাভাবিকভাবেই দলের অন্দরে তৈরি হয়েছে ক্ষোভ। অধিকাংশ ক্ষেত্রেই তা প্রকাশ্যে চলে আসছে।
[আরও পড়ুন: কেষ্ট জেলে, পার্থ জেলে, বালু জেলে…আমি বিশ্বাস করি না ওরা চোর: মমতা]
সেই গোষ্ঠীকোন্দল ঠেকাতে নিজেই ময়দানে নামলেন তৃণমূল সু্প্রিমো। তিনি বলেন, “আমাদের আরও জাগ্রত হতে হবে। দিদি বলল, অভিষেক বলল বা ববি বলল, তবেই কোনও কিছু করতে হবে এমনটা একেবারেই নয়। আপনাদের নিজেদের দায়িত্ব আছে।” এর পরই তিনি বলেন, “অনেকে নতুন দায়িত্ব পেলেন। বাকিরা কি হারিয়ে গেলেন? না, তাঁদেরও দায়িত্ব আছে।” দলনেত্রী এদিন ইঙ্গিতে বুঝিয়ে দিলেন নিজেকে কেউ যেন বঞ্চিত বলে মনে না করেন। দলে সকলেরই গুরুত্ব রয়েছে।
[আরও পড়ুন: ‘বক্সীদাকে জিজ্ঞেস করে নিয়ে নিন…’, দলের ‘দরজা’ খুলে দিলেন মমতা]
সর্বশেষ খবর
-
‘ভালো তৃণমূল’ সমর্থনের উপহার! কাজল, চন্দ্রনাথ সহ বীরভূমের ৫ বিধায়কের নিরাপত্তা বাড়াল রাজ্য
-
মধ্যবিত্তের হেঁশেলে আগুন! ফের একধাক্কায় অনেকটা বাড়ল রান্নার গ্যাসের দাম
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার