সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পণ্ডিত জহরলাল নেহরুর জন্মবার্ষিকীতে তাঁকে প্রণাম জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি শিশু দিবসে ছোটদের জীবনে উন্নতি কামনা করে তিনি লিখেছেন, ‘শিশুরাই আগামী দিনের আলো।’
দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিবসে তাঁকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম।
Advertisement— Mamata Banerjee (@MamataOfficial) November 14, 2025
শুক্রবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লেখেন, ‘দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিবসে তাঁকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম।’ প্রাক্তন প্রধানমন্ত্রী নেহরুর জন্মদিনেই দেশজুড়ে পালন করা হয় শিশু দিবস। আজকে শিশুদের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘শিশুরাই আগামী দিনের আলো শিশু দিবসে সকল শিশুকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। তাদের সুন্দর জীবনের অনেক উন্নতি হোক।’
শিশুরাই আগামী দিনের আলো
শিশু দিবসে সকল শিশুকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।
তাদের সুন্দর জীবনের অনেক উন্নতি হোক।
— Mamata Banerjee (@MamataOfficial) November 14, 2025
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও শিশুদের ভালোবাসেন। বিভিন্ন কর্মসূচি, প্রশাসনিক বা রাজনৈতিক সভাতে অনেকবার তাঁকে শিশুদের কোলে নিয়ে আদর করতে দেখা গিয়েছে। তাছাড়াও তিনি বিভিন্ন সভায় অনেকবার বলেছেন শিশুরাই দেশের ভবিষ্যৎ।
সর্বশেষ খবর
-
গোল করে নায়ক সেই এমবাপেই, প্যারাগুয়ের কঠিন পরীক্ষায় পাস করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
-
আমেরিকার স্বাধীনতা দিবসে ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে অটুট বন্ধুত্বের বার্তা মোদির
-
কানাডার স্বপ্নের সফর শেষ, আজেদিনের জোড়া গোলে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কো
-
‘বাংলায় সব সম্পদ আছে’, শিল্পপতিদের বিনিয়োগের আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
বৈভবের অভিষেকেও এল না জয়, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে পিছিয়ে পড়ল ভারত