Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Mamata Banerjee-Salman Khan

মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘ভাইজান’, বাড়ির দরজায় দাঁড়িয়ে সলমনকে স্বাগত জানালেন মমতা

দেখুন মুখ্যমন্ত্রী-ভাইজানের সাক্ষাতের ভিডিওটি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৩, ২০২৩, ১৯:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৩, ২০২৩, ১৯:১২

options
link
মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘ভাইজান’, বাড়ির দরজায় দাঁড়িয়ে সলমনকে স্বাগত জানালেন মমতা zoom
ছবি: পিণ্টু প্রধান।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপেক্ষার অবসান। কলকাতায় এসে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে গেলেন বলিউডের ‘ভাইজান’ সলমন খান (Salman Khan)। শনিবার নির্ধারিত সময় বিকেল ৪টের একটু পরে কালীঘাটের বাড়ির সামনে পৌঁছয় সলমনের কনভয়। তাঁকে স্বাগত জানানোর জন্য বাড়ির দরজায় দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সলমন বাড়ির সামনে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে তাঁকে সাদা উত্তরীয় পরিয়ে ঘরে ডেকে নেন মুখ্যমন্ত্রী।

Mamata-Salman
ছবি: পিণ্টু প্রধান।

শনিবার বিকেলে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী কালীঘাটে (Kalighat) মুখ্যমন্ত্রীর বাড়িতে যান সলমন খান। তাঁর পরনে ছিল আকাশি শার্ট, ফেডেড জিন্স, চোখে সানগ্লাস।  ‘ভাইজান’-এর অপেক্ষায় কিছুক্ষণ আগে থেকেই বাড়ির উঠোনে ঘরোয়া পোশাকে দাঁড়িয়ে ছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর বাড়ির সামনে দলের নেতৃত্ব ছাড়াও বহু সলমন অনুরাগীকেও দেখা গেল। তাঁরা সকলে প্রিয় তারকাকে দেখতে জমায়েত করেছিলেন। গাড়ি থেকে সলমন খান নামতেই যেন এক লহমায় বদলে গেল চারপাশের পরিবেশ। 

Advertisement

[আরও পড়ুন: ‘ঘৃণার বাজার বন্ধ করে ভালবাসার দোকান খুলল কর্ণাটক’, বিপুল জয় নিয়ে প্রতিক্রিয়া রাহুলের]

 

বলিউড সুপারস্টারকে দেখে তখন উচ্ছ্বসিত আশপাশের জনতা।  তিনিও জনতার উদ্দেশে হাত নেড়ে তাঁদের ভালবাসা জানান। মুখ্যমন্ত্রী ক্রিমরঙা একটি উত্তরীয় পরিয়ে সলমনকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী। তিনি হাত জোড় করে নমস্কার করলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ফেলেন। এরপর সলমন জুতো খুলে ঘরে ঢোকেন। প্রায় আধঘণ্টা সেখানে ছিলেন বলিউড স্টার। এরপর বেরিয়ে যান। তাঁকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে সঙ্গে যান মুখ্যমন্ত্রী। কালীঘাটের বাড়ির ছোট্ট বাগানটি দেখে সলমনের বেশ ভাল লেগেছে বলে তাঁর শরীরীভাষায় প্রকাশ। 

[আরও পড়ুন: দুর্নীতিগ্রস্ত, ফাঁকিবাজদের তৃণমূলে ঠাঁই নেই, অনুব্রতহীন বীরভূমে বার্তা অভিষেকের]

এরপর মুখ্যমন্ত্রী বাড়ির সামনে থেকেই সাংবাদিকদের মুখোমুখি হন। জানান, আজ সলমনকে কাছে পেয়ে ভাল লাগল। 

দেখুন ভিডিও: 

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.