সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজ, সোমবার কোজাগরী লক্ষ্মীপুজো। বাড়িতে বাড়িতে চলছে পুজোর প্রস্তুতি। এদিন সকালে নিজের লেখা গানের মাধ্যমে রাজ্যবাসীকে লক্ষ্মীপুজোর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।
বাংলাজুড়ে এখনও উৎসবের আমেজ। আজ কোজাগরী লক্ষ্মীপুজো। কমবেশি প্রায় সকলেরই বাড়িতে ধনদেবীর আরাধনার আয়োজন চলছে। সোমবার সকালে রাজ্যবাসীকে নিজের লেখা গানে লক্ষ্মীপুজোর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বরাবরই তিনি নিজের লেখা গান, কবিতার মাধ্যমে বিভিন্ন উৎসবে শুভেচ্ছা জানান রাজ্যবাসীকে। এদিনও তার অন্যথা হয়নি। সোমবার সকালে সোশাল মিডিয়া পোস্টে মমতা লেখেন, ‘আমার লক্ষ্মী প্রতিদিনই সবারে করে আহ্বান, আমার লক্ষ্মী ক্লান্তি ভুলে গায় জীবনেরই জয়গান।… সকলকে জানাই কোজাগরী লক্ষ্মী পুজোর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।”
জানা গিয়েছে, গানটির কথা ও সুর করেছেন খোদ মুখ্যমন্ত্রী। তবে গানটি গেয়েছেন শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে লক্ষ্মীপুজোর প্রস্তুতির দৃশ্য। সেই সঙ্গে মহিলাদের এগিয়ে যাওয়ার বার্তাও রয়েছে এই গানে।
“আমার লক্ষ্মী প্রতিদিনই সবারে করে আহ্বান,
আমার লক্ষ্মী ক্লান্তি ভুলে গায় জীবনেরই জয়গান।”সকলকে জানাই কোজাগরী লক্ষ্মী পুজোর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া লক্ষ্মীপুজোর একটি নতুন গান শেয়ার… pic.twitter.com/BI4AiQl9Di
— Mamata Banerjee (@MamataOfficial) October 6, 2025
সর্বশেষ খবর
-
বিতর্কিত গোল বাতিলেই হার! অদম্য লড়াইয়ের পরও মেসিদের বিরুদ্ধে ট্র্যাজিক নায়ক সালাহ
-
নাগাল্যান্ডের ভুয়ো লাইসেন্সে কেনা পিস্তল দেখিয়ে তাণ্ডব চালাত মিনি ফিরোজ, উদ্ধার সেই ‘বিদেশি’ পিস্তল
-
বিশ্বকাপে অব্যাহত মেসি মহাকাব্য! দু’গোলে পিছিয়ে পড়েও নাটকীয় জয়ে শেষ আটে আর্জেন্টিনা
-
কলকাতা, হাওড়ায় পুরভোট নভেম্বরের শেষেই! ৬০টি ওয়ার্ডে ভাগ হবে হাওড়া
-
১৬০ কোটির সন্দেহজনক লেনদেন, তৃণমূলের টাকাতেই বিমান-হেলিকপ্টার কেনে সংস্থা! প্রকাশ্যে বিস্ফোরক তথ্য