Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

অমল দত্তর নামে রাস্তা, স্টেডিয়ামের ঘোষণা মুখ্যমন্ত্রীর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ফুটবলের খোলনলচে বদলে দিয়েছিলেন তিনি৷ ফুটবল দুনিয়ায় তাঁর কৃতিত্ব চিরকাল সোনার জলে লেখা থাকবে৷ এবার প্রয়াত ডায়মন্ড কোচ অমল দত্তর নাম এ শহরের বুকে খোদাই করে রাখতেও উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী৷ তাঁকে শ্রদ্ধা জানাতে এবার তাঁর নামে রাস্তা ও স্টেডিয়াম করতে মেয়রকে অনুরোধ জানালেন তিনি৷ Advertisement বেশ কিছুদিন ধরেই রোগে ভুগছিলেন ডায়মন্ড … <p class="link-more"><a href="https://www.sangbadpratidin.in/kolkata/cm-requests-mayor-to-dedicate-road-stadium-in-name-of-amal-dutta/pid/9792/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "অমল দত্তর নামে রাস্তা, স্টেডিয়ামের ঘোষণা মুখ্যমন্ত্রীর"</span></a></p>

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৯, ২০১৯, ১৪:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৯, ২০১৯, ১৪:২৪

options
link
অমল দত্তর নামে রাস্তা, স্টেডিয়ামের ঘোষণা মুখ্যমন্ত্রীর zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ফুটবলের খোলনলচে বদলে দিয়েছিলেন তিনি৷ ফুটবল দুনিয়ায় তাঁর কৃতিত্ব চিরকাল সোনার জলে লেখা থাকবে৷ এবার প্রয়াত ডায়মন্ড কোচ অমল দত্তর নাম এ শহরের বুকে খোদাই করে রাখতেও উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী৷ তাঁকে শ্রদ্ধা জানাতে এবার তাঁর নামে রাস্তা ও স্টেডিয়াম করতে মেয়রকে অনুরোধ জানালেন তিনি৷

amal-dutta2_web

Advertisement

বেশ কিছুদিন ধরেই রোগে ভুগছিলেন ডায়মন্ড কোচ৷ সতীর্থরা আশা করেছিলেন ময়দানের এই লড়াকু মানুষটি জীবনের এই লড়াইয়েও জয়ী হবেন৷ কিন্তু শেষমেশ তা আর হল না৷ রবিবার সন্ধেয় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় ফুটবলের এই কিংবদন্তি৷ ডায়মন্ড কোচের শেষযাত্রার সব দায়িত্ব নেওয়া হয় রাজ্য সরকারের তরফে৷ সোমবার তাঁকে শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী৷ জানান,  “সরকারের তরফে আমরা গান স্যালুট দিয়ে শ্রদ্ধা জানাব অমল দত্তকে৷ ওঁর মতো একজন দক্ষ এবং ডেডিকেটেড কোচের মৃত্যু অপূরণীয় ক্ষতি৷ আমি মেয়রকে অনুরোধ করব, শহরের রাস্তা ও স্টেডিয়াম অমল দত্ত, শৈলেন মান্নার নামে করে দিতে৷”

রবীন্দ্রসদনে তাঁকে শ্রদ্ধা জানান অসংখ্য অনুরাগী৷ এরপর তাঁর মরদেহ নিয়ে যাওযা হয় মোহনবাগান ও ইস্টবেঙ্গল ক্লাবে৷মোহনবাগান ক্লাবে প্রয়াত কোচকে শেষ শ্রদ্ধা জানান ক্লাবের সহ সচিব সৃঞ্জয় বোস-সহ অন্যান্য ক্লাবকর্তারা৷ দুই ক্লাবেই অসংখ্য ফুটবলপ্রেমী শেষ শ্রদ্ধা জানান প্রয়াত কোচকে৷

srinjoy-bose_web

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.