Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ৩ অক্টোবর ২০২৬
CM Suvendu Adhikari

পুজোর সপ্তাহে রেশন নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর! ৫০ শতাংশ ছাড়ে মিলবে ময়দা-চিনি-সুজি, দাম কত?

১ কেজি ময়দা, ১ কেজি চিনি, ৫০০গ্রাম সুজি মিলবে হাফ দামে। এই জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কবে, কত দামে মিলবে এই সামগ্রী?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩, ২০২৬, ১৫:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩, ২০২৬, ১৫:০৪

options
link
পুজোর সপ্তাহে রেশন নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর! ৫০ শতাংশ ছাড়ে মিলবে ময়দা-চিনি-সুজি, দাম কত? zoom
৫০ শতাংশ ছাড়ে ময়দা, সুজি, চিনি দেওয়া হবে।
Advertisement

পুজোর মরশুমে রাজ্যবাসীকে ‘উপহার’ মুখ্যমন্ত্রীর! ‘ফেস্টিভ প্যাকেজে’ ৮ কোটি জনগণকে ৫০ শতাংশ ছাড়ে ময়দা, চিনি, সুজি দেওয়ার কথা জানালেন শুভেন্দু অধিকারী। শনিবার সকালে নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানালেন, “রেশনে ১ কেজি ময়দা, ১ চিনি, ৫০০গ্রাম সুজি মিলবে হাফ দামে। এই জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।” কবে, কত দামে মিলবে এই সামগ্রী?

১ কেজি ময়দা মিলবে ১৯ টাকা দরে। ১ কেজি চিনি মিলবে ৩০ টাকা দরে। ৫০০ গ্রাম সুজির দাম কত হবে তা এখনও স্থির হয়নি। টেন্ডার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পুজোর সপ্তাহে রাজ্যের ২ কোটিরও বেশি পরিবার অর্থাৎ ৮ কোটিরও বেশি রেশন কার্ড হোল্ডারকে ৫০ শতাংশ ছাড়ে ময়দা, সুজি, চিনি দেওয়া হবে। ১ কেজি ময়দা মিলবে ১৯ টাকা দরে। ১ কেজি চিনি মিলবে ৩০ টাকা দরে। ৫০০ গ্রাম সুজির দাম কত হবে তা এখনও স্থির হয়নি। টেন্ডার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “পুজোর সপ্তাহে রাজ্যের ৮ কোটিরও বেশি জনগণ ৫০ শতাংশ ছাড়ে এই সামগ্রী পাবেন। বাকি ৫০ শতাংশ দাম বহন করবে রাজ্য সরকার। ১৫০ কোটি টাকা খাদ্য দপ্তরকে বরাদ্দ করা হয়েছে। ময়দা ও চিনির টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। সুজির প্রক্রিয়া চলছে। দ্রুত তা সম্পূর্ণ করা হবে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রাজ্যে রেশন ব্যবস্থার আওতায় রয়েছে প্রায় ২ কোটি ১২ লক্ষ পরিবার। বিশেষ ‘ফেস্টিভ প্যাকেজে’র আওতায় রাজ্যের প্রতিটি রেশন কার্ডধারী পরিবারকে এই প্যাকেজ দেওয়া হবে। তা শুক্রবারই জানিয়েছিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। তবে কত দামে তা মিলবে, তা জানাননি। তিনি জানিয়েছিলেন, প্রথমে এই সামগ্রীগুলি সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করার পরিকল্পনা ছিল সরকারের। তবে বর্তমান আর্থিক পরিস্থিতি বিবেচনা করে সামগ্রীগুলো এ বছর ৫০ শতাংশ ছাড় বা অর্ধেক দামে দেওয়া হচ্ছে। পরবর্তীতে আর্থিক স্থায়িত্ব বজায় থাকলে আগামী বছর থেকে উৎসবের সময় পণ্যগুলি বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছিলেন খাদ্যমন্ত্রী।

পুজোর মরশুমে মিলছে এই অতিরিক্ত ছাড়। অন্য ধর্মীয় অনুষ্ঠানে এই ছাড় সুযোগ মিলবে কি না, জিজ্ঞাসা করা হয় খাদ্যমন্ত্রীকে। তিনি সাফ জানিয়েছিলেন, “আমাদের সরকার জনগণের সরকার। আমরা ধর্মভিত্তিক কোনও বিভাজনে বিশ্বাস করি না। দুর্গাপুজোর সময় এই প্যাকেজ কিন্তু শুধুমাত্র একটি সম্প্রদায়ের জন্য নয়। রাজ্যের ২ কোটি ১২ লক্ষ রেশন কার্ডধারী পরিবার এই সুবিধা পাবে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.