জেলাস্তরে উন্নয়ন তদারকিতে প্রথম বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ মে পশ্চিমাঞ্চলের পাঁচটি জেলা আধিকারিকদের বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। দুর্গাপুরে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও পূর্ব বর্ধমান এই পাঁচ জেলার সঙ্গে বৈঠক। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে পাঁচটি জেলা প্রশাসনকে বৈঠকের কথা জানিয়ে দেওয়া হয়েছে। খবর, এই জেলাগুলির প্রশাসন অভ্যন্তরীণ বৈঠক বা প্রস্তুতি শুরু করেছে।
এই বিষয়ে আরও খবর
বৈঠকে ডাকা ৫ জেলাগুলিতে কোন কোন প্রকল্পের কাজ চলছে। সেই প্রকল্পের অবস্থা কেমন। কোন কোন কাজগুলি ধীরগতিতে চলছে। সব কিছু রিপোর্ট আকারে বৈঠকে পেশ করার কথা বলা হয়েছে। মুখ্যমন্ত্রীর সচিবালয়ের দপ্তর থেকে বৈঠকের কথা জানার পরই আজ, শুক্রবার থেকেই জেলা প্রশাসনের কর্তারা নিজেদের মধ্যে বৈঠক শুরু করে দিয়েছে। আগামিকাল শনিবার থেকে এই পাঁচ জেলার নতুন বিধায়কদের সঙ্গে বৈঠকে বসবে জেলা প্রশাসন। বিধায়করা কী কাজের প্রস্তাব দিচ্ছে, তারও তালিকা তৈরি করে নিয়ে আসতে বলা হয়েছে জেলাকর্তাদের। খরচ ও সময় বাঁচাতে ৫ জেলাকে একসঙ্গে ডাকা হয়েছে বলে খবর।

রাজ্যে পালাবদলের পর শুভেন্দু অধিকারী শপথ নিয়েছেন প্রায় সপ্তাহ খানেক হয়েছে। ইতিমধ্যেই স্বচ্ছ প্রশাসনের বার্তা দিয়ে একাধিক পদক্ষেপ নিয়েছেন তিনি। মন্ত্রিসভার বিস্তার হয়নি। তবে ২২ জুন পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে নতুন সরকার। তার আগে ইতিমধ্যেই দপ্তরে দপ্তরে পূর্ণাঙ্গ বাজেটের প্রস্তুতি শুরু করতে বলা হয়েছে। পরিকাঠামো খাতে জোর দিয়ে পূর্ণাঙ্গ বাজেট প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে। এই আবহে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিকে নিয়ে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপরই শুক্রবার বিকালে পুরুলিয়া সার্কিট হাউসে বৈঠক করে পুরুলিয়া জেলা প্রশাসন। পুরুলিয়ার জেলাশাসক সুধীর কোন্থম বলেন, “আগামী ২১ তারিখ মুখ্যমন্ত্রীর বৈঠক রয়েছে দুর্গাপুরে। তাই আমরা একটি প্রস্তুতি বৈঠক করলাম।”
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
ভাড়ার অ্যাকাউন্টে দেশজুড়ে সাইবার জালিয়াতি! পার্ক স্ট্রিটের ব্যাঙ্কে ‘মিউল অ্যাকাউন্টের’ সন্ধান পেল পুলিশ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সসম্মানে ফিরলেন বঙ্গবন্ধু, হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল
-
শ্রীঘরে দুই বেয়াই! দু’বছর আগে নাবালিকার বিয়ে, কোলে ৬ মাসের শিশু, খবর পেতেই ‘অ্যাকশন’ পুলিশের
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী



