Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২৯ আগস্ট ২০২৬
বঙ্গে পালাবদল
CM Suvendu Adhikari

স্কুল ইউনিফর্মেও দুর্নীতি তৃণমূলের! বস্ত্র ও অর্থ দপ্তরকে তীব্র ভর্ৎসনা, রিপোর্ট তলব মুখ্যমন্ত্রীর

তৃণমূল সরকারের আমলে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। রাজ্যে পালাবদলের পর আরও একাধিক দুর্নীতির অভিযোগী সামনে আসছে। এবার রাজ্যের সরকারি স্কুলের ইউনিফর্মেও দুর্নীতির অভিযোগ উঠল। রাজ্যের সরকারি স্কুলের ইউনিফর্মে নিম্নমানের কাপড় ব্যবহার হয়েছে!

Advertisement
মলয় কুণ্ডু
মলয় কুণ্ডু

শেষ আপডেট: মে ২৫, ২০২৬, ১৯:৫৯

link
মলয় কুণ্ডু
মলয় কুণ্ডু

শেষ আপডেট: মে ২৫, ২০২৬, ১৯:৫৯

options
link
স্কুল ইউনিফর্মেও দুর্নীতি তৃণমূলের! বস্ত্র ও অর্থ দপ্তরকে তীব্র ভর্ৎসনা, রিপোর্ট তলব মুখ্যমন্ত্রীর zoom
বস্ত্র ও অর্থ দপ্তরকে তীব্র ভর্ৎসনা, রিপোর্ট তলব মুখ্যমন্ত্রীর

তৃণমূল সরকারের আমলে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। রাজ্যে পালাবদলের পর আরও একাধিক দুর্নীতির অভিযোগ সামনে আসছে। এবার রাজ্যের সরকারি স্কুলের ইউনিফর্মেও দুর্নীতির অভিযোগ উঠল। রাজ্যের সরকারি স্কুলের ইউনিফর্মে নিম্নমানের কাপড় ব্যবহার হয়েছে! সেই বিষয়ে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বিষয়ে রাজ্যের বস্ত্র ও অর্থ দপ্তরকে তীব্র ভর্ৎসনা করেছেন তিনি। শুধু তাই নয়, এই বিষয়ে রিপোর্টও তলব করলেন শুভেন্দু।

তৃণমূল আমলে রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে সরকারের থেকে ইউনিফর্ম দেওয়ার কথা ঘোষণা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ওই পোশাক তৈরির দায়িত্ব বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীকে দিয়েছিলেন। পড়ুয়াদের কাছে সেসব পোশাক পৌঁছেও যান। অভিযোগ, বহু ক্ষেত্রেই পোশাকের মান নিয়ে প্রশ্ন উঠেছে। পড়ুয়াদের পোশাকের মাপ নিয়েও সমস্যা দেখা দেয় বহু স্কুলে। শুধু তাই নয়, অনেক স্কুলে পোশাক সঠিক সময়ে পৌঁছয়নি বলেও অভিযোগ উঠেছিল। যদিও সেসব নিয়ে তৃণমূল আমলে তেমন কোনও উচ্চবাচ্য হত না! 

Advertisement

নির্ধারিত গুণমান যাচাই ছাড়াই কীভাবে ইউনিফর্ম সরবরাহ ও অর্থ প্রদান করা হয়েছে? সেই বিষয়ে প্রশ্ন তোলেন তিনি। এই বিষয়ে ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এবার স্কুলের পোশাক দুর্নীতি নিয়েও কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। আজ, সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন। সেখানেই একাধিক বিষয়ে আলোচনা হয়। সেখানে স্কুলের ইউনিফর্মেও দুর্নীতি প্রসঙ্গও উঠে আসে। সরকারি স্কুলের ইউনিফর্মে নিম্নমানের কাপড় ব্যবহার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। নির্ধারিত গুণমান যাচাই ছাড়াই কীভাবে ইউনিফর্ম সরবরাহ ও অর্থ প্রদান করা হয়েছে? সেই বিষয়ে প্রশ্ন তোলেন তিনি। এই বিষয়ে ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্নীতিতে যুক্তদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ এদিন দেওয়া হয়েছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.