বিজেপি শাসিত অন্যান্য রাজ্যে অভিযোগ পাওয়ার ৬ মিনিটের মধ্যে পৌঁছয় পুলিশ। কিন্তু পশ্চিমবঙ্গে সেই সময়টা গড়ে ৩ ঘণ্টা। এই সময় কমিয়ে আনার জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। পুজোর আগেই রাজ্যজুড়ে চালু হচ্ছে ১১২ হেল্পলাইন নম্বর। পুলিশের রেসপন্সের সময় কমাতে প্রত্যেক থানায় থাকবে একটি করে নির্দিষ্ট গাড়ি। মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও একাধিক সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্যের বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী জানান, পুরনো নারী নির্যাতনের ঘটনারও বিচার হবে। অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত করারও হুঁশিয়ারি দেন তিনি।
রাজ্যে সরকার গঠনের পর মহিলা ক্ষমতায়নের জন্য একাধিক সিদ্ধান্ত গ্রহণ করেছে বিজেপি সরকার। রাজ্যের সব মহিলাদের সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত, অন্নপূর্ণা যোজনা, নারীদের উচ্চশিক্ষায় আর্থিক সাহায্য প্রদান-সহ একাধিক প্রকল্প চালু হয়েছে। কিন্তু শুধু নারী ক্ষমতায়ন নয়, নারী সুরক্ষার প্রতিও সমান জোর দিচ্ছে রাজ্য সরকার। রাজ্যে যাতে আর একটিও আরজি করের মতো ঘটনা না ঘটে তা নিশ্চিত করার বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, “অভয়া আর না। এরকম ঘটনা আর বরদাস্ত করা হবে না।” আরজি কর, কামদুনী, পার্ক স্টিটের মতো ঘটনায় বিচার দিতে নারী সুরক্ষা কমিশন তৈরি করেছে রাজ্য। এই কমিশনের চেয়ারপারসন কলকাতা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় ও মেম্বার সেক্রেটারি দুঁদে আইপিএস অফিসার দময়ন্তী সেন।
আরও পড়ুন:
পুরনো কোনও নারী নির্যাতনের ঘটনায় কেউ বিচার না পেলে কমিশনের কাছে আবেদন জানাতে বলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “বিচার পাবেন, অভিযুক্ত জেলেও যাবে। তাঁর সম্পত্তিও বাজেয়াপ্ত হবে।” আগামীকাল থেকে রাজ্যের প্রতি থানায় মহিলা হেল্প ডেস্ক চালু হবে। প্রতি মহকুমায় একটি করে মহিলা থানা থাকবে। এছাড়াও মহিলা পুলিশ আধিকারিকদের নিয়ে তৈরি হবে দুর্গা স্কোয়াড। দুর্গাপুজোর আগে চালু হবে ১১২ হেল্পলাইন। এর জন্য প্রতি থানায় একটি নির্দিষ্ট গাড়ি থাকবে। শুভেন্দু জানান, উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্রে থানায় অভিযোগ জানানোর ৬ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। কিন্তু পশ্চিমবঙ্গে বর্তমানে পুলিশের রেসপন্সের সময় ৩ ঘণ্টা। ১১২ চালু হলে রেসপন্সের সময় কমবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিশ্বকাপে লজ্জার হারের পর জার্মানির কোচ হচ্ছেন ক্লপ? মুখ খুললেন লিভারপুলের প্রাক্তন ‘বস’
-
প্রতারণার পর্দাফাঁস করতে এবার প্রতি থানায় সাইবার ডেস্ক, নির্দেশ লালবাজারের
-
জানালা দিয়ে উড়ে আসা ডিমে ভিজল শাড়ি, কালীগঞ্জে এবার হামলার শিকার মহুয়া!
-
বারবার পশ্চাৎদেশে ক্যামেরা তাক! পাপারাজ্জিদের ‘কান মুলে’ সভ্যতার পাঠ নেহা ধুপিয়ার
-
‘চোরে চোরে ভায়রাভাই’, কুম্ভমেলার সময় সর্বাধিক চুরি রাম মন্দিরে! প্রকাশ্যে বিস্ফোরক তথ্য