Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৮ সেপ্টেম্বর ২০২৬

রেললাইনেই তথ্যচিত্রের শুটিংয়ে মগ্ন, ট্রেনের ধাক্কায় মৃত্যু দুই ছাত্রের

চলন্ত ট্রেনের হাওয়ায় ছিটকে পড়ে আহত আরও এক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০১৮, ০৭:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০১৮, ০৭:৪২

options
link
রেললাইনেই তথ্যচিত্রের শুটিংয়ে মগ্ন, ট্রেনের ধাক্কায় মৃত্যু দুই ছাত্রের zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেললাইনে তথ্যচিত্র শুট করতে গিয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় বেঘোরে প্রাণ হারাল দুই কলেজ ছাত্র। আহত আরও এক। সোমবার দুপুর নাগাদ এই মর্মান্তিক ঘটনাটি ঘটে দমদম ও বেলঘরিয়ার মাঝের এলাকায়। মৃত দুই ছাত্রের নাম শৈশব দলুই (২০) ও সুনীল তাঁতি (১৯)। আহত শৌনদীপ সাঁতরা (১৯) নামে আরও এক ছাত্র।

জানা গিয়েছে, মৃত শৈশব ও সুনীল একজন সুরেন্দ্রনাথ অন্যজন বঙ্গবাসী কলেজের ছাত্র। শৌনদীপ সুরেন্দ্রনাথ কলেজে পড়েন। তিনজনে মিলে একটি তথ্যচিত্র তৈরির পরিকল্পনা করছিলেন। রেললাইনে নেমে তারই শুটিং করছিলেন কলেজ পড়ুয়ারা। মোবাইলের মাধ্যমে শুটিং করছিলেন তাঁরা। নিজেদের কাজে এতটাই মগ্ন ছিলেন যে খেয়ালই করেননি ওই লাইনেই প্রবল গতিতে বজবজ থেকে নৈহাটিগামী ট্রেন ছুটে আসছে। শৈশব ও সুনীলকে সরাসরি ধাক্কা মারে ট্রেনটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। ট্রেনের হাওয়ায় দূরে ছিটকে পড়ে শৌনদীপ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[৯৫ শতাংশ পদের জন্যই চাই আইটিআই ডিপ্লোমা, রেলে নিয়োগ ঘিরে বিক্ষোভ]

স্থানীয়রা এসে তাঁকে উদ্ধার করে কাছের হাসপাতালে পাঠান। খবর দেওয়া হয় বেলঘরিয়া জিআরপি-কে। জিআরপি-র কর্মীরা এসে দু’টি মৃতদেহ উদ্ধার করেন। প্রথমে শিয়ালদহ হাসপাতালে নিয়ে যাওয়া হয় দেহ দু’টি। কিন্তু কলেজের কাছে হওয়ার সেখানে ভিড় বাড়তে পারে। এই আশঙ্কায় দেহ দু’টি আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রেলে দুর্ঘটনার এমন খবর নতুন নয়। সেলফি তুলতে গিয়ে কিংবা কানে হেডফোন দিয়ে লাইন পার হতে গিয়ে মৃত্যুর ঘটনা একাধিকবার ঘটেছে। তবে তথ্যচিত্র নির্মাণের ঝোঁকে দু’টি তরতাজা প্রাণের এভাবে শেষ হয়ে যাওয়া কোনওভাবেই মেনে নিতে পারছেন না আত্মীয়-বন্ধু-বান্ধবরা। হাওয়ার চোটে পড়ে যাওয়ায় শৌনদীপের শরীরে সামান্য আঘাত লেগেছে। তবে তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গিয়েছে। তবে দুই বন্ধুকে হারানোর শোক বোধহয় তাঁকে সারা জীবন বয়ে বেড়াতে হবে।

[শহরে ফের বেপরোয়া গতি, পড়ুয়া সমেত স্কুলবাস ধাক্কা মারল সরকারি বাসে]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.