Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৮ সেপ্টেম্বর ২০২৬
Audit report

‘স্টুডেন্ট ইউনিয়ন ফি’ নেওয়া বন্ধ করতে হবে! কলেজ-বিশ্ববিদ্যালয়গুলি থেকে রিপোর্ট চাইল নবান্ন

রাজ্যের সমস্ত সরকারি ও সাহায্যপ্রাপ্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে 'ডেডলাইন' বেঁধে দেওয়া হল। আগামী ৩০ দিনের মধ্যে অডিট রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে উচ্চশিক্ষা দপ্তর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২, ২০২৬, ১৪:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২, ২০২৬, ১৪:৫৮

options
link
‘স্টুডেন্ট ইউনিয়ন ফি’ নেওয়া বন্ধ করতে হবে! কলেজ-বিশ্ববিদ্যালয়গুলি থেকে রিপোর্ট চাইল নবান্ন zoom
ফাইল ছবি।

ইউনিয়নের নামে স্টুডেন্টদের কাছে থেকে মোটা টাকা আদায়। এসব আর চলবে না। সরকারি পালাবদল হতেই উচ্চশিক্ষার ক্ষেত্রে এবার বড় পদক্ষেপ সরকারের। রাজ্যের সমস্ত সরকারি ও সাহায্যপ্রাপ্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে ‘ডেডলাইন’ বেঁধে দেওয়া হল। আগামী ৩০ দিনের মধ্যে অডিট রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। নির্দিষ্ট সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজ-বিশ্ববিদ্যালগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন।

মূলত ছাত্র ইউনিয়নগুলির নির্বাচন ও ফান্ডের স্বচ্ছতার বিষয়টির উপর নজর দিচ্ছে সরকার। নির্দেশিকায় বলা হয়েছে, বর্তমানে রাজ্যের কোনও শিক্ষা প্রতিষ্ঠানেই নির্বাচিত ছাত্র ইউনিয়ন নেই। সতরাং নিয়ম অনুযায়ী, নির্বাচিত প্রতিনিধি না থকলে ছাত্র ইউনিয়ন বাবদ কোনও ফি পড়ুয়াদের কাছ থেকে নেওয়া যায় না। কিন্তু এতদিন তা হয়ে এসেছে। তাই অবিলম্বে স্টুডেন্ট ইউনিয়ন ফি নেওয়া বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এতদিন ধরে ছাত্র ইউনিয়ন বাবদ কত টাকা তোলা হয়েছে, কোন কোন খাতে সেই টাকা খরচ হয়েছে, তার বিস্তারিত খতিয়ান চেয়ে উচ্চশিক্ষা দপ্তর। ওয়াকিবহাল মহলের মতে, কলেজ ইউনিয়নের ফান্ড নিয়ে দুর্নীতি রুখতেই এই সিদ্ধান্ত। এখন দেখার নির্দিষ্ট সময়সীমার মধ্যে কী রিপোর্ট পেশ করা হয় উচ্চশিক্ষা দপ্তরের তরফে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রাজ্যের ক্ষমতা হাতে আসতেই গোটা সিস্টেমের দুর্নীতির ঘুঘুর বাসা ভাঙতে তৎপর হয়েছে প্রশাসন। গত শাসকের জমানায় শিক্ষা থেকে স্বাস্থ্য, কার্যত সবক্ষেত্রেই একাধিক দুর্নীতির অভিযোগ ছিল। অনেকেই বলছেন, শাসকের দাপটে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে ইউনিয়নগুলি ছড়ি ঘোরাতে দিনের পর দিন। অনৈতিকভাবে আদায় করা হয় মোটা টাকা। এবার সেই সিস্টেম ভাঙতে তৎপর রাজ্য সরকার।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.