সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের দাপট বাড়াতে দলীয় নেতা কর্মীদের আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিলেন তৃণমূল যুব কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সোমবার তৃণমূলের ডিজিটাল কনক্লেভ মঞ্চ থেকে লোকসভা নির্বাচনের প্রস্তুতি হিসাবে দলীয় নেতাকর্মীদের সোশ্যাল মিডিয়ায় বিজেপির বিরুদ্ধে লড়াইয় চালিয়ে যাওয়ার আহ্বান জানান৷ তবে, এই লড়াইয়ের হাতিয়ার হোক শুধুই যুক্তি, তা আরও একবার দলীয় কর্মীদের মনে করিয়ে দেন তৃণমূলের যুবরাজ৷
[‘জ্বালানির দাম বাড়লে ক্ষতি নেই, রাস্তাঘাট তো ভাল’, আজব সাফাই দিলীপ ঘোষের]
আগামী লোকসভা নির্বাচনে সোশ্যাল মিডিয়ার হাত ধরে যুব সমাজের কাছে পৌঁছানোর মরিয়া চেষ্টা শুরু করেছে তৃণমূল৷ গত তিন মাসের ব্যবধানে ডিজিটাল কর্মীদের সঙ্গে অন্তত তিনটি বৈঠক করে পরবর্তী রূপরেখাও নির্ধারিত হয়েছে৷ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কীভাবে বৃহত্তর জনতার কাছে পৌঁছে যাওয়া যায়, তা নিয়ে দফায় দফায় বৈঠকও করেছে তৃণমূল৷ ডিজিটাল দুনিয়ায় শক্তি বাড়াতে দলের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূল যুব কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর৷
[ফের পুলিশের জালে দমদমের ত্রাস হাতকাটা দিলীপ]
আজ, নজরুল মঞ্চে ডিজিটাল কনক্লেভে প্রধান বক্তা ছিলেন অভিষেক৷ বলেন, ‘‘সোশ্যাল মিডিয়ায় আমাদের আরও বেশি সক্রিয় হতে হবে৷’’ নিজের উদাহরণ টেনে মন্তব্য করেন, ‘‘আমি নিজে সোশ্যাল মিডিয়ায় সক্রিয়৷ আমি চাই, আমার দলের প্রতিটি সদস্য একই ভাবে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়ে উঠুক৷ যুক্ত দিয়ে নিজের মতামত প্রকাশ করুন৷’’ দলীয় নেতাকর্মীদের আশ্বস্ত করে অভিষেক বলেন, ‘‘আমরা বিজেপির মতো টিভি চ্যানেল ও সংবাদপত্রের উপর নির্ভর করি না৷ আমরা নির্ভর করি আমার ডিজিটাল সেনার উপর৷’’ কর্মীদের উৎসাহিত করতে এদিন মুখ্যমন্ত্রীর কথাও তুলে ধরেন তিনি৷ বলেন, ‘‘সোশ্যাল মিডিয়ায় কে কী লিখছে, কী করছে, সবটাই নজরদারি করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ফলে, ভাল কাজ করুন৷ নেত্রীর চোখে একদিন না একদিন পড়বেন৷’’
[হিন্দু হস্টেলের দাবিতে প্রেসিডেন্সির গেটে তালা, ঢুকতেই পারলেন না উপাচার্য]
গত মাস ছয়েক ধরেই ডিজিটাল মিডিয়া ব্যবহারকারীদের নিয়ে সাংগঠনিক স্তরে তৎপরতা শুরু করে টিম অভিষেক। ইতিমধ্যে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের দিয়ে দিনভর কর্মশালা করেছে দলের ডিজিটাল মিডিয়া সেল৷ রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্র ভিত্তিক ডিজিটাল বাহিনী গঠন করা হয়েছে৷ এরাই তালিম দেবেন ওই কেন্দ্রের নেতা-মন্ত্রীদের৷ বিজেপির সাধারণ কর্মী থেকে নেতারা ডিজিটাল মিডিয়া ব্যবহারে যতটা সড়োগড়ো, তুলনায় তৃণমূলের জনপ্রতিনিধিরা অনেকটাই পিছিয়ে রয়েছেন৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দলীয় স্তরে সোশ্যাল মিডিয়াকে প্রচারের কাজে লাগানোর পক্ষে সওয়াল করেছেন৷ তার পরই শুরু হয় দলীয় তৎপরতা৷
সর্বশেষ খবর
-
কিয়ানের হ্যাটট্রিকে স্বস্তি, দু’ম্যাচ পর জয়ে ফিরে সুপার সিক্সের আশা বাঁচিয়ে রাখল মোহনবাগান
-
সতীর্থর সঙ্গে পরকীয়া! সমকামী ভাইস ক্যাপ্টেনের ‘শাস্তি’র দাবি স্ত্রীর, কী সিদ্ধান্ত নিল অজি বোর্ড?
-
‘মিথ্যে বলছে কর্নাটক নির্বাচন কমিশন’, ভোটার তালিকায় নাম বাদ পড়ায় ফুঁসছেন প্রকাশ রাজ
-
ভগ্নিপতির কাঁধে চেপে গেছিলেন ‘জনতার দরবারে’, চাকরি পেলেন পূর্ব মেদিনীপুরের প্রতিবন্ধী যুবক
-
২০২০ সালে শমীকের উপর হামলা! অভিষেক, সুমিত-সহ মোট ৭৯ জনের বিরুদ্ধে এফআইআর