Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Saokat Molla

ভাঙড় বিস্ফোরণের ‘মূলচক্রী’, শওকতকে ১৪ দিনের এনআইএ হেফাজতে পাঠাল আদালত

তাঁর জামিনের আবেদনের বিরোধিতা করে ১৪ দিনের এনআইএ হেফাজতের আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীরা। সেই আবেদনই মঞ্জুর করেছে আদালত।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৬, ২০২৬, ১৯:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৬, ২০২৬, ১৯:৫৬

options
link
ভাঙড় বিস্ফোরণের ‘মূলচক্রী’, শওকতকে ১৪ দিনের এনআইএ হেফাজতে পাঠাল আদালত zoom
৬ জুন, শনিবার। শওকত মোল্লাকে আদালতে পেশ করছে এনআইএ।

ভাঙড়ে বোমা বিস্ফোরণ কাণ্ডে ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে (Saokat Molla) ‘মূল ষড়যন্ত্রকারী’ উল্লেখ করে শনিবার আদালতে পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। তাঁর জামিনের আবেদনের বিরোধিতা করে ১৪ দিনের এনআইএ হেফাজতের আবেদন জানান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীরা। এনআইএ আদালতের বিচারক সেই আবেদন মঞ্জুর করেছেন। ১৯ জুন পর্যন্ত এনআইএ হেফাজতে থাকতে হবে শওকতকে।

শুক্রবার গ্রেপ্তারের পর শওকতের কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি পেনড্রাইভ উদ্ধার করেছিলেন এনআইএ আধিকারিকরা। সেগুলির ফরেন্সিক পরীক্ষার আবেদনও মঞ্জুর করেছে আদালত। বিস্ফোরণের ঘটনায় এর আগে ৩ জনকে গ্রেপ্তার করে এনআইএ। তাঁদের মধ্যে দুই জন জেল হেফাজত ও একজন এনআইএ হেফাজতে রয়েছেন। তাঁদের কাছ থেকে উদ্ধার হওয়া ইলেক্ট্রনিক ডিভাইসগুলির ফরেন্সিক পরীক্ষার আবেদনও শনিবার মঞ্জুর করেছেন বিচারক।

Advertisement

ভাঙড়ের বোমা বিস্ফোরণের ঘটনায় শুক্রবার রাতে শওকত মোল্লাকে (Saokat Molla) গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শনিবার তাঁকে ব্যাঙ্কশাল কোর্টের এনআইএ আদালতে পেশ করে পুলিশ। শওকতের আইনজীবী সুমন দাস তাঁর মক্কেলের জামিনের আবেদন জানান। অন্যদিকে এনআইএ-র আইনজীবী প্রাক্তন বিধায়কের জামিনের আবেদনের বিরোধিতা করে ১৪ দিনের এনআইএ হেফাজতের আর্জি জানান। এনআইএ-র দাবি, শওকত ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক। তিনি এলাকার বেশ প্রভাবশালী তৃণমূল নেতা হিসেবে পরিচিত। জামিন পেয়ে গেলে তিনি এই মামলার তদন্তপ্রক্রিয়া প্রভাবিত করতে পারেন। সেই কারণে তাঁর জামিনের আবেদন খারিজ করা হোক। অন্যদিকে শওকতের আইনজীবী জানান, জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পান শওকত। সেই নিরাপত্তা টপকে বোমা বিস্ফোরণ করানো শওকতের পক্ষে সম্ভব নয়।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের বামুনিয়া এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। মৃত্যু হয় একজনের। আহত হন আরও বেশ কয়েকজন। সেই ঘটনার তদন্তে বৃহস্পতিবার এনআইএ-র একাধিক দল ভাঙড়ে হানা দেয়। শওকতের ছেলেকে নিয়েও তাঁর খোঁজ চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। একটি দল ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বাড়ি, দলীয় কার্যালয়-সহ একাধিক জায়গায় তল্লাশি চালায়। তবে তল্লাশির আগেই এলাকা ছাড়েন শওকত। অবশেষে গতকাল শুক্রবার রাতে দক্ষিণ ২৪ পরগনা থেকে শওকতকে গ্রেপ্তার করা হয়। তাঁর পরিবারের দাবি, আত্মসমর্পণ করেছেন তিনি।

শনিবার সকালে সামাজিক মাধ্যমে একটি বিবৃতি জারি করে এনআইএ জানিয়েছে, প্রাক্তন বিধায়ক এই মামলার ‘মূল সন্দেহভাজন’। বিবৃতিতে জানানো হয়েছে, তদন্তকারী সংস্থা আরও জানিয়েছে, ‘ভাঙড়ের বোমা বিস্ফোরণ মামলায় এখনও পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাক্তন বিধায়ক শওকত এই কাণ্ডের হোতা। তিনি বাকিদের পরিচালনা করতেন। তদন্তে জানা গিয়েছে, বোমা বিস্ফোরণের পর ঘটনাস্থলের প্রমাণ নষ্ট করার নির্দেশ দিয়েছিলেন শওকত।’ তদন্তকারী সংস্থা আরও জানিয়েছে, বিস্ফোরণের পর নিজের স্করপিও গাড়িতে মৃত ও আহতদের নিয়ে যাওয়া আরও এক অভিযুক্তকেও গ্রেপ্তার করা হয়েছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.