রাহুল চক্রবর্তী: সাধারণ মানুষের মধ্যে হানাহানি রুখতে প্রাক নববর্ষের পরিকল্পনা নিল ছাত্র পরিষদ। এজন্য মানুষের মধ্যে গীতা, কোরান বিলি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। মূলত হানাহানি থামিয়ে মানুষ যাতে সচেতন হয়, সেদিকেই লক্ষ্য ছাত্র পরিষদের।
[মদ না পেয়ে হাসপাতাল থেকে উধাও রোগী, শোরগোল ন্যাশনাল মেডিক্যাল কলেজে]
রামনবমীর অনুষ্ঠানকে ঘিরে গত কয়েকদিন ধরে উত্তাল বাংলার রাজ্য রাজনীতি। আসানসোল, রানিগঞ্জ-সহ রাজ্যের একাধিক এলাকায় অশান্তি ছড়িয়েছে। সেইসঙ্গে প্রতিদিন চলছে শাসক-বিরোধীদের মধ্যে রাজনৈতিক তরজা। দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ আনছে। এই অবস্থায় কংগ্রেসের শাখা সংগঠন ছাত্র পরিষদ নতুন পরিকল্পনা নিয়েছে। সাধারণ মানুষের মধ্যে বিবেকের বাণী ছড়িয়ে দিতে বিনামূল্যে বিলি করা হবে গীতা, কোরান। সঙ্গে থাকবে রামকৃষ্ণ, বিবেকানন্দের বই।
এই প্রসঙ্গে ছাত্র পরিষদের রাজ্য সভাপতি আশুতোষ চট্টোপাধ্যায় বলেন, “রাম, রহিমকে নিয়ে বাংলায় ঘৃণ্য রাজনীতি হচ্ছে। ধর্মকে নিয়ে রাজনীতি হচ্ছে। দেব-দেবতাদের নিয়ে রাজনীতি হচ্ছে। এটা সংস্কৃতির বাংলায় কখনও কাম্য নয়। তাই সাধারণ মানুষকে আরও সচেতন করতে ছাত্র পরিষদ ধর্মগ্রন্থ ও মনীষীদের বই বিলি করার কর্মসূচি নিয়েছে।” নববর্ষের ঠিক আগে কলকাতা থেকে এই কর্মসূচি শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান ছাত্র পরিষদের সদস্যরা।
[গন্তব্যে নামানো নিয়ে বচসা, যাত্রীর হাতে কামড় ক্যাব চালকের]
সর্বশেষ খবর
-
EXCLUSIVE: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
মমতার জোটের ডাক উপেক্ষা! উপনির্বাচনে নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি