রূপায়ণ গঙ্গোপাধ্যায় ও ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: আসন্ন উপনির্বাচনের প্রার্থীতালিকা ঘোষণা করল বামেরা। পাঁচটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করল লালশিবির। হাড়োয়া আসনটি ছেড়েছে ISF-কে। তবে ওই আসনে প্রার্থী কে হবে তা এখনও জানা যায়নি।
লোকসভা নির্বাচনে বামেদের হাত ধরেনি ISF। বরং আক্রমণ-পালটা আক্রমণের পথেই হাঁটতে দেখা গিয়েছিল তাঁদের। তবে উপনির্বাচনে দেখা গেল অন্য রসায়ন। হাড়োয়া অর্থাৎ প্রয়াত প্রাক্তন বিধায়ক হাজি নুরুলের আসনটি আইএসএফ-কে ছাড়ল বামেরা। সোমবার সন্ধেয় পরিকল্পনামাফিক বাকি পাঁচটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করে আলিমুদ্দিন।
সিতাই- AIFB – অরুণকুমার বর্মা
মাদারিহাট- RSP- পদম ওঁরাও
নৈহাটি- CPI (ML)- দেবজ্যোতি মজুমদার
মেদিনীপুর- CPI- মণিকুন্তল খামরুই
তালড্যাংরা- CPI (M)-দেবকান্তি মোহান্তি
নৈহাটি আসনটি CPI (ML) কে ছাড়া নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। অনেকেরই দাবি, আর জি কর আন্দোলনে ভূমিকা থাকার পুরস্কার হিসেবেই এই আসন প্রাপ্তি হয়েছে CPI (ML)-এর। এদিকে প্রার্থী তালিকা ঘোষণা হতেই স্পষ্ট হয়ে গেল, হচ্ছে না বাম-কংগ্রেস জোট। তবে জানা গিয়েছ, এদিন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ফোন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকে। জানান, এবার তাঁরা নিজেদের মতো করে লড়তে চাইছেন। তবে কংগ্রেসকে কোনওভাবেই আক্রমণ করা হবে না। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জানান, তিনি ভেবেছিলেন আরও আগেই বামেদের তরফে বিষয়টি জানানো হবে। তবে তাঁরাও নিজেদের শক্তিপরীক্ষায় প্রস্তুত। একদিকে আর জি কর আন্দোলন আদৌ বামেদের হারানো মাটি পুনরুউদ্ধারের দিকে এগিয়ে দিতে পারছে কি না, ২৬ এর নির্বাচনের আগে তা একবার পরখ করে দেখতে চাইছে আলিমুদ্দিন। আবার কংগ্রেসের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে ২৬-এর জোটের রাস্তাও তাঁরা খোলা রাখতে চাইছে বলেই মনে করছে ওয়াকিবহল মহল।
সর্বশেষ খবর
-
দেওর-বউদির পরকীয়া! সম্পর্ক ভাঙতে চাইতেই রান্না ঘরে বধূকে কুপিয়ে ‘খুন’ মালদহে
-
লিভ ইন সঙ্গীকে খুন! ঘটনাস্থলে নিয়ে গিয়ে অভিযুক্তকে দড়ি দিয়ে বেঁধে মার পুলিশের, ভিডিও ভাইরাল
-
উইকএন্ড পার্টিতে মদের ফোয়ারা, পরপর ৯ জনের মৃত্যু! নেপথ্যে বিষমদ?
-
সক্রিয় মৌসুমি অক্ষরেখায় সোম থেকেই বঙ্গে ফের বাড়বে বৃষ্টি, জারি হলুদ সতর্কতা
-
হিন্দু অনুষ্ঠানে বিধর্মীদের প্রবেশ নয়, মহারাষ্ট্রে গরবা’য় মুসলিমদের নিষিদ্ধ ঘোষণা বিশ্ব হিন্দু পরিষদের