ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: পশ্চিমবঙ্গ দিবস পালনের দিনক্ষণ ঠিক করতে সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারের সেই বৈঠকে থাকবে না বাম, কংগ্রেস। গরহাজির থাকবে বিজেপিও। কেবলমাত্র এসইউসিআই প্রতিনিধিরাই সম্মেলনে যোগ দেবেন।
‘পশ্চিমবঙ্গ দিবস’ বিজেপির পছন্দের ২০ জুন পালিত হোক, চায় না রাজ্য সরকার। বিজেপির দেখাদেখি ওই দিনটি পালন করেন রাজ্যপাল নিজেও। চলতি বছর রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose) দিনটি পালন করেছেন। তবে রাজভবনের প্রস্তাবের বিরোধিতা করে বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে রাজ্য। তার আগে মঙ্গলবার বিকেল চারটেয় সর্বদল বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্ত সেই বৈঠকে কার্যত অংশ নেবে না কোনও বিরোধী দলই।
রাজ্যের শাসকদলের ডাকা বৈঠক আগেই বয়কট করেছিল বিজেপি। এদিন বামফ্রন্টের যুক্তি, চারিদিকে এত হিংসা, এই পরিস্থিতিতে এই ইস্যুতে আলোচনার মতো মানসিকতা নেই। তবে বিজেপির ২০ জুনের যুক্তিকেও সমর্থন করছে না বামফ্রন্ট। কংগ্রেস প্রথমে বৈঠকে যাবে বলে ঠিক হলেও বামেরা বয়কট করায় তারাও যাবে না বলে জানিয়েছে। তবে এসইউসিআইয়ের প্রতিনিধিরা যাবেন। তাঁদের তরফে যাবেন অমিতাভ চট্টোপাধ্যায়, তরুণ মণ্ডল।
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে