Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আশ্বিন ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
Sujan Chakraborty

রাজভবনের চা-চক্রে কেন গরহাজির রাজ্যের প্রশাসনিক কর্তারা? প্রশ্ন তুললেন সুজন চক্রবর্তী

তাঁর অভিযোগ, আধিকারিকরা মুখ্যমন্ত্রীর সঙ্গে গিয়ে দলীয় বাহিনীর মতো আচরণ করেছেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৬, ২০২০, ২০:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৬, ২০২০, ২০:০৪

options
link
রাজভবনের চা-চক্রে কেন গরহাজির রাজ্যের প্রশাসনিক কর্তারা? প্রশ্ন তুললেন সুজন চক্রবর্তী zoom
Advertisement

বুদ্ধদেব সেনগুপ্ত: স্বাধীনতা দিবসে রাজভবনের চা-চক্রে রাজ্যের প্রশাসনিক আধিকারিকরা কেন অনুপস্থিত থাকলেন তা নিয়ে প্রশ্ন তুললেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। সময়ের অনেক আগেই মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজভবনে গিয়ে তাঁরা তৃণমূলের দলীয় কর্মীর মতো আচরণ করছেন বলে অভিযোগ তাঁর।

স্বাধীনতা দিবসের দিন রাজভবনের চা-চক্র একটি পরম্পরা। মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্যের শীর্ষ প্রশাসনিক আধিকারিকরা সেখানে উপস্থিত থাকেন। আমন্ত্রিত থাকেন বিরোধী রাজনৈতিক দলের শীর্ষনেতৃত্ব ও গণ্যমান্যরাও। শনিবার বিকেল পাঁচটায় এই অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও অনেক আগেই রাজভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন প্রশানের শীর্ষ কয়েকজন আধিকারিক। করোনা আবহে ভির এড়াতেই তিনি সময়ের আগেই এসেছেন বলে জানান মুখ্যমন্ত্রী। কিন্তু প্রশাসনের শীর্ষ আধিকারিকরা কেন রাজ্যপালের চা-চক্র এড়িয়ে গেলেন তা নিয়ে সরব হলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ৩০ বছরের ছায়াসঙ্গীর প্রয়াণ, দিলীপ গিরিকে হারিয়ে নিঃসঙ্গ বিমান বসু]

তাঁর অভিযোগ, প্রশাসনিক কর্তারা যে আচরণ করেছেন তা দৃষ্টিকটু। কেন মুখ্যসচিব বা স্বরাষ্ট্রসচিব, ডিজিপি বা পুলিশ কমিশনার অনুপস্থিত থাকলেন তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। আধিকারিকরা মুখ্যমন্ত্রীর সঙ্গে গিয়ে দলীয় বাহিনীর মতো আচরণ করেছেন। এতে প্রমাণ হয় রাজ্যে প্রশাসন বলে কিছু নেই। যারা আছেন তারা ভেকধরা পার্টি। স্বাধীন প্রশাসনিক কোনও মনোভাব নেই। এই ঘটলা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য তরেন তিনি। করোনা আহবে মুখ্যমন্ত্রী সবসময় রাজনৈতিক মনোভাব নিয়ে চলছেন বলে অভিযোগ সুজনের। এটা আড্ডার সময় নয়। মুখ্যমন্ত্রী দুপুরে গিয়েছিলেন রাজনীতি করতে বলে অভিযোগ তাঁর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: ‘ফাঁকা চেয়ার অনেক কথা বলে!’ রাজভবনে চা-চক্রে মমতার অনুপস্থিতিতে রুষ্ট ধনকড়]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.