অর্ণব আইচ ও নিরুফা খাতুন: ইডেন গার্ডেন্স (Eden Gardens) থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ। সোমবার সকালে গ্যালারির কে ব্লক থেকে উদ্ধার হয় ২১ বছর বয়সি এক যুবকের দেহ। জানা গিয়েছে, মৃতের নাম ধনঞ্জয় বারিক। তাঁর বাবা ও কাকা ইডেনে মাঠকর্মী হিসাবে কাজ করতেন। প্রাথমিকভাবে অনুমান, মানসিক অবসাদে ভুগছিলেন ধনঞ্জয়। তার পরেই আত্মঘাতী হন তিনি।
জানা গিয়েছে, ইডেনে গ্রাউন্ডস্টাফ হিসাবে কাজ করতেন মৃতের বাবা ও কাকা। সেই কাজেই যোগ দেওয়ার ইচ্ছা ছিল ধনঞ্জয়েরও। তাই পড়াশোনা শেষ করে ওড়িশা থেকে কলকাতায় চলে আসেন তিনি। স্টাফ কোয়ার্টারেই বাবা ও কাকার সঙ্গে থাকতে শুরু করেন। কিন্তু ইডেন গার্ডেন্সে তিনি আদৌ কাজ পাবেন কিনা তা নিয়ে সংশয় ছিল। সেখান থেকেই মানসিক অবসাদে ভুগতে শুরু করেন ধনঞ্জয়, এমনটাই জানিয়েছেন তাঁর বাবা ও কাকা।
[আরও পড়ুন: বিষ খাওয়ানো হয়েছে! করাচির হাসপাতালে ভর্তি দাউদ ইব্রাহিম]
[আরও পড়ুন: প্যাট কামিন্স-মিচেল স্টার্কের ঝুলিতে ঢুকবে কত টাকা? ভবিষ্যদ্বাণী অশ্বিনের]
সর্বশেষ খবর
-
ঝাড়খণ্ডের ব্যবসায়ী খুনে কলকাতা পুলিশের সার্জেন্টকে জেরা, স্ক্যানারে সিভিক ভলান্টিয়ারও
-
মৃত্যুর আগে ছেলের মুখ দেখতে পাননি মা! ‘বাংলাদেশ রাষ্ট্র’কে দুষে চিন্ময় প্রভুর পাশে তসলিমা
-
দেবীর ভোগে ইলিশ-চিংড়ি, অসুরের ভাগে সুরা, বাংলার এই দুর্গাপুজোয় আজও অটুট রীতি
-
নজরকাড়া সেট-দু’মাসব্যাপী লঙ্কা দহন দৃশ্যের শুটিং, ভারতীয় সিনেমায় ইতিহাস গড়ল ‘রামায়ণ’
-
গণসঙ্গীতের পাশাপাশি র্যাপ, জেন জি’কে কাছে টানতে সিপিএমের নতুন কর্মসূচি বারাসতে