সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে হাসপাতালে চাকরি সেখানেই চিকিৎসা না পেয়ে মৃত্যু নার্সের। অভিযোগ কর্তৃপক্ষর গাফিলতির। আর তাই নিয়েই ধুন্ধুমার সল্টলেক আমরিতে। মারধর করা হল এইচআর ম্যানেজারকে।
[ দেশে মুসলিমরা আতঙ্কে রয়েছেন, উদ্বেগ আনসারির ]
জানা যাচ্ছে, বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় উমা খেস নামে এক নার্সের। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ছুটির আবেদন করেছিলেন। মঞ্জুর হয়নি। বুধবার নাইট ডিউটি ছিল তাঁর। সে সময়ই অসুস্থ হয়ে পড়েন। মাথায় প্রবল যন্ত্রণা শুরু হয় তাঁর। দেওয়া হয় প্যারাসিটামল জাতীয় ওষুধ। তাতে অবস্থার উন্নতি তো হয়ইনি, বরং আরও অসুস্থ হযে পড়েন তিনি। শেষমেশ তাঁকে জরুরি বিভাগে স্থানান্তরিত করা হয়। অভিযোগ, সেখানেও তেমন কোনও চিকিৎসা হয়নি তাঁর। সুপারের সঙ্গে অন্যান্য কর্মীরা যোগাযোগ করলে জানানো হয়, উমা খেস নামে ওই নার্স ইএসআই স্কিমের আওতাভুক্ত। তাই এই হাসপাতালে তাঁর চিকিৎসা হওয়া সম্ভব নয়। দিনের আলো ফুটলে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানানো হয়। তা আর হয়ে ওঠেনি। সকালেই মৃত্যু হয় ওই নার্সের।
[ ‘মুসলিমদের নিরাপত্তাহীনতার অভিযোগ আসলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ ]
ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন হাসপাতালের কর্মীরা। এরপর এইচআর ম্যানেজার এলে তাঁর সঙ্গে এ নিয়ে বচসা বাধে কর্মীদের। তা গড়ায় হাতাহাতিতে। শেষমেশ প্রবল মারধর করা হয় তাঁকে। নিরাপত্তা আধিকারিককে মারধর করা হয় বলে অভিযোগ। হাসপাতাল কর্তৃপক্ষর সাফাই, সিইও রূপক বড়ুয়া এই মুহূর্তে বাইরে আছেন। পুরো ঘটনার তদন্ত চলছে। যদি গাফিলতি প্রমাণিত হয় তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। যদিও তাতে ক্ষোভ মিটছে না সাধারণ কর্মীদের।
সর্বশেষ খবর
-
সপ্তাহান্তে ফের বাতিল একাধিক লোকাল ট্রেন, ভোগান্তির আশঙ্কায় যাত্রীরা
-
বড়দের ‘পাপে’ বানভাসি শৈশব! নেপালে কাদার স্তূপের উপরে পড়ে স্কুলের ব্যাগ, ছেঁড়া বইখাতা
-
সাতসকালে স্পাইসি খাওয়ার ঝোঁক খুদের? চিঁড়ে দিয়েই বানান জিভে জল আনা ৫ টিফিন
-
বিশ্বকাপ দলে ঠাঁই হবে না রোহিতের! ইঙ্গিতবাহী মন্তব্য বোর্ড সচিবের, গম্ভীরদের চাকরি যাবে?
-
উত্তরবঙ্গ মেডিক্যালের মর্গে দুর্নীতির ঘুঘুর বাসা! ময়নাতদন্তের নামে ঘুষ নিয়ে গ্রেপ্তার কর্মী