আকাশনীল ভট্টাচার্য: কমছে না৷ বরং শীতের আমেজ যত বাড়ছে, ডেঙ্গুর আতঙ্কও ততই বাড়ছে রাজ্যে৷ খাস কলকাতায় মৃত একজনের রক্তে ডেঙ্গু ২-র ভাইরাস মিলেছে৷ ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড এন্টারিক ডিজিজ বা নাইসেড জানিয়েছে, এ বছর রাজ্যে ডেঙ্গু-২ ভাইরাসেরই প্রকোপ বেশি৷ এই ভাইরাসে যাঁরা আক্রান্ত হন, তাঁদের কিডনি, লিভারের মতো অঙ্গ দ্রুত বিকল হয়ে যায়৷ তাই জ্বর কমার পরেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা৷ এদিকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে৷ শহরের মুরারিপুকুর এলাকার ১৬ জনের রক্তে ডেঙ্গুর ভাইরাস পাওয়া গিয়েছে বলেই জানা গিয়েছে৷
[ নিউটাউনে চলন্ত অটোয় তরুণীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার চালক]
শীতের মুখে ডেঙ্গুর আতঙ্ক ছড়িয়েছিল দক্ষিণ শহরতলির যাদবপুরে৷ পরিস্থিতি মোকাবিলায় যাদবপুরের বেঙ্গল ল্যাম্প লাগোয়া প্রিন্স গোলাম হোসেন শাহ রোডে মেডিক্যাল ক্যাম্প বসিয়েছিল প্রশাসন৷ জ্বরের উপসর্গ নিয়ে ক্যাম্পে ভিড় করেছিলেন বহু মানুষ৷ জানা গিয়েছে, যাদবপুরে মৃত দু’জনের রক্তের নমুনা পরীক্ষার জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড এন্টারিক ডিজিজ বা নাইসেডে পাঠিয়েছিল কলকাতা পুরসভা৷ একজনের রক্তে ডেঙ্গু-২ ভাইরাস পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ৷
এদিকে শহরের বেসরকারি হাসপাতালে ফের ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল একজনের৷ মৃতার নাম শুক্লা চক্রবর্তী৷ উত্তর ২৪ পরগনার নৈহাটির পালবাগান এলাকার বাসিন্দা বছর বাহাত্তরের ওই বৃদ্ধা৷ পরিবারের লোকেরা জানিয়েছেন, রবিবার থেকে জ্বরে ভুগছিলেন শুক্লাদেবী৷ প্রথমে তাঁকে ভরতি করা হয় নৈহাটির একটি বেসরকারি হাসপাতালে৷ শারীরিক অবস্থার অবনতি হলে শুক্লা চক্রবর্তীকে স্থানান্তরিত করা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে৷ কিন্তু, বাঁচানো যায়নি৷ চিকিৎসকরা জানিয়েছেন, শরীরে ডেঙ্গুর সংক্রমণ এতটাই ছড়িয়ে পড়েছিল যে, শুক্লাদেবীর একাধিক অঙ্গ বিকল হয়ে যায়৷ মাল্টি অরগ্যান ফেলিওরেই শেষ পর্যন্ত মারা যান তিনি৷
[ ‘রেড মিরচি’র পর এবার রেলে ‘অরেঞ্জ’ আতঙ্ক]
সর্বশেষ খবর
-
রেড কার্পেটে ধুন্ধুমার! সেলফির অজুহাতে নিকিতাকে ঠোঁটঠাসা চুম্বন মহিলা ভক্তের, ভাইরাল ভিডিও
-
স্বস্তি ভারতীয় শিবিরে, অনুশীলনে ফিরলেন গিল, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলবেন?
-
প্রাকৃতিক দুর্যোগ নয়, ‘নেশাগ্রস্ত’ পাইলটেই বিপর্যয়! এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় চাঞ্চল্যকর রিপোর্ট
-
রাজ্যজুড়ে অভয়া দিবস পালন, স্বরচিত কবিতা পাঠ অগ্নিমিত্রার
-
তিন শর্ত মানলেই সমর্থন! বার্তা কেন্দ্রকে, ডিলিমিটেশন নিয়ে ডিএমকের দোনামনা অব্যাহত