সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। মঙ্গলবার রাতে হাওড়া ব্রিজের কাছে আর্মেনিয়ান ঘাটে একটি ফাঁকা গুদামে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে কয়েক হাজার বর্গ ফুট এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দফায় দফায় যায় দমকলের ২০টি ইঞ্জিন।
দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে যান মেয়র তথা দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়, কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার-সহ দমকলের পদস্থ আধিকারিকরা। প্রাথমিকভাবে দমকলের অনুমান, ওই গুদামে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত ছিল। কোনওভাবে তা থেকেই আগুন লেগে যায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, ঘটনার পর হাওড়া ব্রিজের কাছে বিস্ফোরণের শব্দ শোনা যায়। যার জেরে স্ট্যান্ড রোডে তুমুল যানজট তৈরি হয়।
[নিবেদিতা-টেরেজার কর্মভূমিতে এই ঘটনা লজ্জার, মন্তব্য বিচারকের]
হাওড়া ব্রিজের খুব কাছে গঙ্গার পাড়ে এই আর্মেনিয়ান ঘাট। ঘাটের পাশ দিয়ে চলে গিয়েছে চক্ররেলের লাইন। ঘাটের কাছে রয়েছে পরিবহণ সংস্থার একটি খালি গোডাউন। মঙ্গলবার রাত আটটা নাগাদ আচমকাই সেই গুদামে আগুন লেগে যায়। গুদামে দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। প্রায় কয়েক হাজার বর্গকিলোমিটার এলাকা জুড়ে দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২০টি ইঞ্জিন। ছুটে আসেন কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার ও দমকলের পদস্থ আধিকারিকরা। গঙ্গার দমকা হাওয়ায় আগুন নেভাতে রীতিমতো বেগ পেতে হয় দমকলকর্মীদের। আগুন এতটাই ভয়াবহ আকার নেয়, গোটা এলাকা কালো ধোঁয়া ঢেকে যায়। প্রচণ্ড তাপে বিপাকে পড়েন দমকলকর্মীরা। গঙ্গা থেকে জল আনার ব্যবস্থা হয়। শেষপর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এখনও আগুন নেভানোর কাজ চলছে।
[মায়ের জন্মদিনে উদ্দাম পার্টি, রাতে রহস্যজনক মৃত্যু মেয়ের]
কিন্তু, আগুন লাগল গুদামটিতে? সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে আগুন যেভাবে ছড়িয়েছে, তাতে দমকলের অনুমান, গুদামে প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ ও রাসায়নিক মজুত ছিল। এদিকে, এই অগ্নিকাণ্ডের পর হাওড়া ব্রিজের কাছে বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। যারজেরে হাওড়া ব্রিজ লাগোয়া স্ট্যান্ড রোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বিপাকে পড়ে নিত্যযাত্রীরা। দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায় জানিয়েছেন, ওই গুদামটি পোর্ট ট্রাস্টের।গুদামে প্রায় ২০ ব্যারেল ডিজেল মজুত ছিল।
[বাংলার সংস্কৃতিকে দুনিয়ার সামনে তুলে ধরবে কলকাতা চলচ্চিত্র উৎসব]
সর্বশেষ খবর
-
স্কটিশ চার্চে অভিনব উদ্যোগ, চালু হল বিনামূল্যে ডেটা সায়েন্স ও সংবাদ পাঠের কোর্স
-
ভারতের রাষ্ট্রপতি কে? সাধারণ জ্ঞান নিয়ে আলিয়াকে খোঁচা! ‘আলফা’ জবাব কাপুরবধূর
-
দীর্ঘদিনের খরা কাটিয়ে বিশ্বকাপ নকআউটে জয়, বাঁধনভাঙা উচ্ছ্বাসে দমবন্ধ হয়ে মৃত ৩ সমর্থক
-
‘মেসি আরও গোল করুক, বিশ্বকাপটা আমার চাই’, ফ্রান্সকে শেষ ষোলোয় তুলে হুঙ্কার এমবাপের
-
‘যদি অর্থের লোভ থাকত…’, অভয়ার বাবার প্রণামী বাক্স ‘দখলের চেষ্টা’ নিয়ে কী বললেন রত্না দেবনাথ?