সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুস্থ হয়ে উঠেছেন দিলচাঁদ। হাঁটছেন চিকিৎসকদের সঙ্গে। ক্যামেরাকে লক্ষ্য করে ভিকট্রি সাইনও দেখাচ্ছেন। অন্যের হৃদয় বুকে ধরেই ক্রমশ স্বাভাবিক হয়ে উঠছেন তিনি। মুখে তাই হাসি। খুশি চিকিৎসকরাও। জানালেন আর সপ্তাহখানেকের মধ্যেই ছুটি হতে পারে দিলচাঁদের।
[ আদরে আদরে বাদুড়ের মুক্তাঞ্চল চিড়িয়াখানা, নোটিস ঝুলিয়ে দায় সারছে কর্তৃপক্ষ ]
গত ২১ মে এক ঐতিহাসিক মুহূর্তের সামনে দাঁড়িয়েছিল কলকাতা। বলা ভাল গোটা পূর্ব ভারত। কারণ এই প্রথম হল হৃদযন্ত্র প্রতিস্থাপন। তাও আবার অন্য শহর থেকে হৃদযন্ত্র আনিয়ে। যে রেকর্ড নেই তামিলনাড়ুরও। বেঙ্গালুরুর বাসিন্দা বরুণ দুর্ঘটনায় আক্রান্ত হয়েছিলেন। ব্রেন ডেথ হওয়ার পর তাঁর হৃদপিণ্ড সংরক্ষণ করা হয়। এদিকে ঝাড়খণ্ডের বাসিন্দা ৩৯ বছরের দিলচাঁদেরও হৃদযন্ত্র প্রতিস্থাপনের প্রয়োজন হয়েছিল। বেঙ্গালুরুর চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করেই এই ঐতিহাসিক কাজ করেন শহরের চিকিসকরা। নেতৃত্বে ছিলেন ডাঃ তাপস রায়চৌধুরি । অপারেশনের পর থেকেই ক্রমশ সুস্থ হয়ে উঠছিলেন দিলচাঁদ। শরীরে নতুন অঙ্গ প্রত্যাখ্যানের হার কমানোর জন্য বিশেষ ওষুধ দেওয়া হয়। তা গোড়া থেকেই দিলচাঁদের ক্ষেত্রে খুব ভাল কাজ করছিল। অপারেশনের সপ্তাহখানেক পরে অনেকটাই সুস্থ তিনি।

মঙ্গলবার সাংবাদিকদের সামনে একটি ভিডিও দেখান ডাক্তারবাবুরা। সংক্রমণের কারণে দিলচাঁদকে সামনে আনা হয়নি। তবে ভিডিওতে দেখা যায়, ডাক্তারবাবুদের সঙ্গেই হাঁটছেন তিনি। ভিকট্রি সাইনও দেখাচ্ছেন। তাঁকে আইসিইউ থেকে বের করে আনা হয়েছে। রাখা হয়েছে আলাদা একটি ঘরে। প্রতিদিনই সেখানে মিনিট দশেক হাঁটেন দিলচাঁদ। চিকিৎসক তাপস রায়চৌধুরী জানান, আর হয়তো সপ্তাখানেক পরে তাঁকে ছুটি দেওয়া হবে। কারণ এই ধরনের রোগীকে কীভাবে দেখাশোনা করতে হবে সে ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া হবে বাড়ির লোকেদের। শুধু দিলচাঁদকে নয়, পরিচ্ছন্ন থাকতে হবে বাড়ির সদস্যদেরও। এবং সেক্ষেত্রে বিশেষ কয়েকটি নিয়ম অবশ্যই পালন করতে হবে। তাছাড়া যে ইমিউনো সাপ্রেসিভ দেওয়া হয় তাঁকে তার ফাইনাল ডোজও ঠিক করতে হবে। তার জন্য দিন সাতেক সময় লাগছে। এছাড়া কী কী সমস্যা হলে, কোন লক্ষণ দেখলে তখনই ডাক্তারদের খবর দিতে হবে তাও শেখানো হবে। সব মিলিয়ে আরও দিনসাতেক। তারপরই ছুটি হওয়া নিশ্চিত দিলচাঁদের। তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠলে ইতিহাসই গড়বে কলকাতা।
[ একই অঙ্গে যোনি ও পুরুষাঙ্গ, শহরে জন্ম বিরল শিশুর ]
সর্বশেষ খবর
-
ভূমিধসে বিধ্বস্ত সিকিম, পাহাড় থেকে নামছে কাদার স্রোত! বন্ধ রিম্বি-ইউকসম প্রধান সড়ক
-
‘নকল বেবি বাম্প, সব ভুয়ো’, অন্তঃসত্ত্বা দীপিকাকে নিয়ে সন্দেহ! মোক্ষম জবাব ‘মস্তানি’র
-
দুর্গাপুজোকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে নয়া উদ্যোগ, ১০ হাজার প্রবীণকে নিয়ে ‘দুর্গা টুর’ করবে আদানিরা
-
এবার আমেরিকাতেও ‘অন্নপূর্ণা ভাণ্ডার’! বাংলায় মাসে ৩ হাজার, মার্কিনিরা পাবেন কত করে?
-
হাইওয়ের কাজে বারবার ঢিলেমি, উদ্বোধনে যেতে ‘অস্বীকার’ গড়করির, বললেন, ‘লজ্জা লাগছে’