শহিদ স্মরণের মঞ্চ থেকে বিজেপিকে নিশানা করেছিলেন কালীঘাট তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিভিন্ন জায়গায় কর্মীদের আটকানোর অভিযোগ তোলা হয়েছে বিজেপির বিরুদ্ধে। বুধবার সকালে চেনা মেজাজে তার পালটা দিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বললেন, “আমরা তো কিছুই করিনি, চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি।” দাবাং মন্ত্রীর এই মন্তব্যে স্বাভাবিকভাবেই দানা বেঁধেছে বিতর্ক।
তৃণমূল জমানায় বারবার বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, শাসকদলের হাতে আক্রান্ত তাঁদের কর্মীরা। দক্ষিণ ২৪ পরগনায় জে পি নাড্ডার গাড়িতে হামলার ঘটনাও ঘটেছে। তবে সময়ের চাকা ঘুরেছে। বর্তমানে শাসকের আসনে বিজেপি, বিরোধী তৃণমূল। গতকাল, মঙ্গলবার ছিল একুশে জুলাই। কালীঘাট তৃণমূলের শহিদ স্মরণের মঞ্চ থেকে অভিযোগ করা হয়েছিল বিভিন্ন জায়গায় কর্মীদের আটকানো হয়েছে। ফলে তাঁরা কলকাতা আসতে পারেননি। এই অভিযোগ শুনেই ফুঁসে উঠলেন দিলীপ ঘোষ।
আরও পড়ুন:
অন্যান্যদিনের মতোই বুধবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন মন্ত্রী দিলীপ ঘোষ। সেখানেই আটকানোর অভিযোগের প্রসঙ্গ উঠতেই চাঁচাছোলা ভাষায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি। বলেন, “দিন পালটেছে। তাই আপনারা এখনও ঘুরে বেড়াচ্ছেন। আমাদের সঙ্গে যা করেছেন, আমি কিছুই করিনি। চাইলে জামা কাপড় খুলে রাস্তায় মারতে পারতাম। এখনও চাইলে পারি।” এরপর দিলীপ আরও বলেন, “আগের দিলীপ আর এই দিলীপ এক নয়। সংযম দেখাচ্ছি ভুলে যাবেন না।” দিলীপের কথায়, “বিজেপি কাউকে মেরেছে বা আটকেছে বলে আমি শুনিনি। নিজেদের দূর্বলতাকে ঢাকতে ওরা এসব রটাচ্ছে।”
সর্বশেষ খবর
-
বাঘের হানায় ‘ব্রেনডেড’ অজিতের অঙ্গ সংগ্রহে ১২ ঘণ্টা দেরি! কেন? উঠছে প্রশ্ন
-
ভূমিধসে বিধ্বস্ত সিকিম, পাহাড় থেকে নামছে কাদার স্রোত! বন্ধ রিম্বি-ইয়াকসুম প্রধান সড়ক
-
‘নকল বেবি বাম্প, সব ভুয়ো’, অন্তঃসত্ত্বা দীপিকাকে নিয়ে সন্দেহ! মোক্ষম জবাব ‘মস্তানি’র
-
দুর্গাপুজোকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে নয়া উদ্যোগ, ১০ হাজার প্রবীণকে নিয়ে ‘দুর্গা টুর’ করবে আদানিরা
-
এবার আমেরিকাতেও ‘অন্নপূর্ণা ভাণ্ডার’! বাংলায় মাসে ৩ হাজার, মার্কিনিরা পাবেন কত করে?