Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১ জুলাই ২০২৬
Doctor couple injured after lift collapses in nursing home

কসবার নার্সিংহোমে লিফট ছিড়ে বিপত্তি, গুরুতর জখম চিকিৎসক দম্পতি

দু'জনের অবস্থা বেশ আশঙ্কাজনক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৮, ২০২৩, ১৭:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৮, ২০২৩, ১৭:০৪

options
link
কসবার নার্সিংহোমে লিফট ছিড়ে বিপত্তি, গুরুতর জখম চিকিৎসক দম্পতি zoom
ছবি: প্রতীকী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নার্সিংহোমে লিফট ছিড়ে বিপত্তি। জখম চিকিৎসক দম্পতি। দু’জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। তাঁরা বাইপাসে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার দুপুরে ঘড়ির কাঁটায় তখন একটা। কসবা রাজডাঙায় একটি নার্সিংহোম থেকে বিকট শব্দ পান স্থানীয়রা। প্রায় সকলেই জড়ো হয়ে যান। তাঁরা দেখেন চারতলা থেকে নিচে নামার সময়লিফট ছিঁড়ে পড়েছে। সেই সময় ভিতরে ছিলেন চিকিৎসক দম্পতি। তাঁরাই নার্সিংহোমটি চালান।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: দেউলিয়া শ্রীলঙ্কার পথেই বাংলাদেশ! উদ্বেগ প্রকাশ IMF-এর]

তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, দু’জনের শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক। তুলনামূলক বেশি চোট পেয়েছেন মহিলা। কসবা থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। যান্ত্রিক ত্রুটির জেরে লিফট ছিঁড়ে বিপত্তি বলেই মনে করা হচ্ছে।

[আরও পড়ুন: বন্দুকবাজ সাবিরের সঙ্গে পলাতক! আতিকের স্ত্রীকে ‘মাফিয়া’ ঘোষণা যোগীর পুলিশের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.